ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্যারামিলিটারির তিন সদস্য নিহত বরিশালে ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডেপুটি স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মাদক-বাল্যবিয়ে-গুজব প্রতিরোধ বিষয়ে উঠান বৈঠক মরক্কো থেকে ৭০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৬৮৮ কোটি টাকা রিজভিঃ জনগণের স্বার্থের বিপরীতে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি রংপুরে সাংবাদিক উৎস হত্যা : একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন সুপারসনিক ক্রুজ মিসাইল তৈরিতে ইরানকে সহায়তা করছে রাশিয়া চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক বিচারকদের জন্য এআই ব্যবহারে সতর্ক করলেন আইনমন্ত্রী

মাদক-বাল্যবিয়ে-গুজব প্রতিরোধ বিষয়ে উঠান বৈঠক

মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, গুজব ও নাশকতার বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে কুমিল্লার নাঙ্গলকোটে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি কর্মসূচির আওতায় কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ বুধবার নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধের পাশাপাশি ডেঙ্গু মোকাবিলা এবং সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত বিভিন্ন কার্যক্রম ও লক্ষ্য বাস্তবায়নে জনগণের করণীয় নিয়ে আলোচনা করা হয়।

জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হন জেলা লিগ্যাল অফিসার (সিনিয়র সিভিল জজ) নুসরাত জাহান জিনিয়া।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপ-পরিচালক আশেকুর রহমান, উপজেলা মডেল মসজিদের ফিল্ড অফিসার ওবায়দুল হক তারেক।

বক্তারা বলেন, মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ের মতো সামাজিক ব্যাধি ব্যক্তি ও পরিবারকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি সামগ্রিকভাবে সমাজের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। এসব সমস্যা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের বিষয়ে যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধেও জনগণের সচেতনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা গুরুত্বপূর্ণ।

সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত বিভিন্ন লক্ষ্য ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্যারামিলিটারির তিন সদস্য নিহত

মাদক-বাল্যবিয়ে-গুজব প্রতিরোধ বিষয়ে উঠান বৈঠক

আপডেট টাইম : ০৫:৫০:২২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬