শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

স্ত্রীকে হত্যার ৪৬ দিন পর স্বামী গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২২৭ বার পঠিত

হত্যাকাণ্ডের ৪৬ দিন পর সিরাজগঞ্জের কাজিপুরে গৃহবধূর হত্যার অভিযোগে স্বামী নাজমুল হুদাকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে কাজিপুর থানা পুলিশ।

র‌্যাবের সহায়তায় কাজিপুর থানা পুলিশ নরসিংদী জেলার শিবপুর থানা এলাকা থেকে নাজমুলকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নাজমুল উপজেলার তেকানী ইউনিয়নের জোমার খুকশিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

মৃত মীমের বাবা রাসেল মিয়া বলেন, ৭ মাস আগে তেকানী ইউনিয়নের জোমার খুকশিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়।

এরপর গত ৬ এপ্রিল মেয়ের শ্বশুরবাড়ি থেকে আমার মেয়ের লাশ পাওয়া যায়। আমার মেয়েকে নাজমুল শ্বাসরোধে হত্যা করে তা আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু সন্দেহ হলে আমি বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করি।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, রোববার নরসিংদী জেলার শিবপুর থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে নাজমুল হুদাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com