রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিএনপি নেতার ফেসবুক পোস্টে আ’লীগ নেতার চেয়ারম্যান পদ ফেরানোর দাবি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায় কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ দেশের সব লেভেল ক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করা হবে: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি দিনাজপুরের বিরামপুরে ঈদ ফিতরের শুভেচ্ছা বিনিময়: সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিলেন মন্ত্রী ডা.জাহিদ হোসেন কুড়িগ্রামে ঈদেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা মিলছে মা দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করে মানুষের জীবনধারা নতুনভাবে সাজানো হবে: প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান কুড়িগ্রামে পুত্রের আঘাতে পিতার মৃত্যু ঘাতক ছেলে গ্রেফতার নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ তদন্ত কমিটি গঠন: তিন দিনের মধ্যে প্রতিবেদন

বিশ্বে ফের করোনায় আক্রান্ত-মৃত্যু বেড়েছে

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মে, ২০২২
  • ২২৭ বার পঠিত

বর্তমানে বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের তাণ্ডব খুব একটা প্রবল নয়। তবে এ ভাইরাসে এখনো আক্রান্ত ও মৃত্যু হচ্ছে। গত কয়েকদিনে এ গ্রাফ ওঠানামা করছে। এর মধ্যে বুধবার (২৫ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু বেড়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, এ সময় করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৪৬৪ জনের, যা আগের দিনের চেয়ে অনেকটা বেশি।

এর আগে মঙ্গলবার (২৪ মে) মারা যান ৯৪০ জন। এ ছাড়া তার আগের দিন সোমবার (২৩ মে) মারা যান ৪৭০ জন।

এ ছাড়া বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ লাখ ২১ হাজার ৭৯ জন। আর মঙ্গলবার শনাক্ত হয়েছিল ৪ লাখ ৫০ হাজার ৬৯০ জন। এ সংখ্যা গতকালের চেয়ে বেশি।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ১২০ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৩ হাজার ৪২৫। আর মোট সুস্থ হয়েছেন ৪৯ কোটি ৯১ লাখ ৬৫ হাজার ৩৮৯ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৫২ লাখ ৪১ হাজার ১৬ জন। এছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ২৯ হাজার ৫২৪ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩১ লাখ ৪১ হাজার ২০০ জন সংক্রমিত হয়েছেন। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৪৯০।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৮ লাখ ৩৬ হাজার ৮১৫ জন এবং মোট মারা গেছেন ৬ লাখ ৬৫ হাজার ৯৫৫ জন।

তালিকার চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছে ২ কোটি ৯৩ লাখ ৯১ হাজার ৩৬৫ জন। আর সংক্রমিত হয়ে মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৫ জন।

তালিকার পঞ্চম অবস্থানে থাকা জার্মানিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৬১ লাখ ৫৭ হাজার ৮২৬ জন। অন্যদিকে সংক্রমিত হয়ে মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ৮৭৯ জন।

এছাড়া তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, দক্ষিণ কোরিয়া অষ্টম, ইতালি নবম ও তুরস্ক দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৩তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com