ঢাকা ০২:২০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, বিভিন্ন ইউনিয়নে জনসাধারণের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৭ আসনে বর্ণাঢ্য র‌্যালি আজ ড্রোনের কারণে রাশিয়ার আকাশ বিমান চলাচলের জন্য ‘সম্পূর্ণ অনিরাপদ’: জেলেনস্কি শরতে অপরূপ কক্সবাজারের মেরিন ড্রাইভ, সৌন্দর্যে মাতোয়ারা পর্যটকরা ডিএসসিসি প্রশাসকের খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শন নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১১৪, নিখোঁজ ৩৯১৬ ডিএসসিসি প্রশাসকের খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শন যুক্তরাজ্য সফরে মাখোঁ, বেয়ো ট্যাপেস্ট্রির উদ্বোধন, বার্নহামের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার

অভিষেকেই রুপকথা, আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট

আইপিএলের নিজেদের অভিষেক টুর্নামেন্টেই বাজিমাত করে দেখাল গুজরাট টাইটান্স – এ যেন এলাম, খেললাম, জয় করলাম। দুর্দান্ত খেলে ফাইনালে রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএলের ১৫তম আসরের চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স।

জয়ের জন্য গুজরাটের দরকার ছিল মাত্র ১৩১ রানের মমুলি লক্ষ্য। ১৯তম ওভারের প্রথম বলে ওবেদ ম্যাককয়কে ছক্কা মেরে বিজয় উদযাপন করেন শুভমান গিল। ১১ বল হাতে রেখে ৭ উইকেটে রাজস্থানকে হারিয়ে অভিষেক আসরেই আইপিএল চ্যাম্পিয়নের মুকুট পরে নিলো গুজরাট টাইটান্স।

চ্যাম্পিয়ন হওয়ার জন্য ১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব বেশি বেগ পেতে হয়নি গুজরাটকে। বোলিংয়ে যেমন খুব নিয়ন্ত্রিত ছিল তারা, ব্যাটিংয়েও ছিল খুব হিসেবি।

যদিও ১৩১ রানের মামুলি টার্গেটে খেলতে নেমে শুরুতেই হোচট খান গুজরাট টাইটান্সের ওপেনার ঋগ্ধিমান সাহা। মাত্র ৯ রানে ঋদ্ধিমান সাহা এবং ২৩ রানের মাথায় ম্যাথ্যু ওয়েডের উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল গুজরাট, কিন্তু রাজস্থানের বোলারদের আনন্দকে ক্ষণস্থায়ী করে দিতে সময় নিলেন না শুভমান গিল আর হার্দিক পান্ডিয়া।

শুভমান গিল আর হার্দিক পান্ডিয়া মিলে দেখেশুনে ব্যাট করেন এবং গড়ে তোলেন ৬৩ রানের জুটি। মূলত এই জুটিই গুজরাটের হারের শঙ্কা উড়িয়ে দেয়। ৩০ বলে ৩৪ রান করেন হার্দিক।

গিলের সাথে ৬৩ রানের পার্টনারশিপ গড়ে হার্দিক যখন প্যাভিলিয়নে ফিরলেন, তখন গুজরাট জয়ের অনেকটা কাছেই বলা যায়। এরপর ঝড় তোলেন ডেভিড মিলার। আর সেই ঝড়েই রাজস্থান হারায় তার কাঙ্ক্ষিত রাজ্য। প্রথম আসরেই শিরোপা ঘরে তোলে গুজরাট।

এর আগে হায়দরাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস হার্দিক পান্ডিয়ার বোলিং তোপে ৯ উইকেটে মাত্র ১৩০ রান তুলতে পেরেছিল সঞ্জু স্যামসনের রাজস্থান।

টস হেরে ফিল্ডিংয়ে নেমে গুজরাট পেসাররা উইকেটের সহায়তা আদায় করেছেন দারুণভাবে। মোহাম্মদ শামি ও যশ দয়ালের টাইট বোলিংয়ে ইনিংসের প্রথম দুই ওভারে রাজস্থান হাঁকাতে পেরেছে মাত্র একটি বাউন্ডারি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা

অভিষেকেই রুপকথা, আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট

আপডেট টাইম : ০৮:২৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২