ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল

ইতালি ও জার্মান ম্যাচ ড্র

মেসির আর্জেন্টিনার সাথে বিধ্বস্ত হওয়ার পর জার্মানির সাথেই জিততে পারেনি ইতালি। শনিবার রাতে উয়েফা নেশন্স লিগে বোলোনিয়ায় ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। লরেন্সো পেল্লেগ্রিনির গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন জসুয়া কিমিখ।

পাঁচ দিনে খেলতে হবে ১৫টি ম্যাচ এবং সবকটিই প্রতিযোগিতামূলক। বিশ্রামহীন ঠাসা সূচি থেকে খেলোয়াড়দের কিছুটা নিস্তার দিতে ইতালি কোচ তিন দিন আগের ফিনালিস্সিমা ম্যাচের একাদশ থেকে ১০টি পরিবর্তন আনেন।

নিয়মিতদের বাইরে রাখার প্রভাব পড়ে তাদের খেলায়। আত্মবিশ্বাসী শুরু করা জার্মানি প্রথম ২৫ মিনিটে বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য করে। প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রেখে এই সময়ে কয়েকটি শট নেয় তারা, তবে প্রতিটি পরীক্ষাই ভালোভাবে উতরে যায় ইতালি।

আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ম্যাচের ৭০তম মিনিটে এগিয়ে যায় ইতালি। ডান দিক থেকে সতীর্থের ছয় গজ বক্সে বাড়ানো ক্রসে টোকায় বল জালে পাঠান পেল্লেগ্রিনি। তাদের এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য একেবারেই স্থায়ী হয়নি।

৭৩তম মিনিটে প্রতিপক্ষের একটি আক্রমণ ডি-বক্সে কয়েকবারের চেষ্টায়ও বিপদমুক্ত করতে পারেনি ইতালি। সেই সুযোগে ফাঁকায় বল পেয়ে জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন কিমিখ।

বাকি সময়ে আর কেউ কোনো সুযোগই তৈরি করতে পারেনি। নেশন্স লিগের তৃতীয় আসরেও শুরুটা জয় দিয়ে করতে পারল না জার্মানি।
দ্বিতীয় সর্বোচ্চ সমান চারবার করে বিশ্বকাপ জয়ী এই দুই দলের গত কয়েক বছরের পথচলা ভীষণ সঙ্কটপূর্ণ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

ইতালি ও জার্মান ম্যাচ ড্র

আপডেট টাইম : ০৮:০৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২