ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুমকি, নতুন করে হামলা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২

বুধবার বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

পাকিস্তান থেকে বুধবার (৮ জুন) বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি। বিমানবন্দরে বাফুফে সভাপতিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গ্রহণ করে নেয়া হবে সোনালি সেই ট্রফি। প্রথম দিন শুধু বঙ্গভবন ও গণভবনে যাবে ট্রফি। সময় স্বল্পতার কারণে সাধারণ দর্শকদের জন্য ছবি তোলার সুযোগ থাকবে সীমিত। এমনটাই জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

ফিফা বিশ্বকাপ মানেই উন্মাদনা। যেই উন্মাদনায় মাততে বিশ্বের কোটি কোটি মানুষ দীর্ঘ ৪ বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে। উন্মাদনার শুরুটা হয় বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণের মাধ্যমে। এবারো তার ব্যত্যয় ঘটেনি। কাতার বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে এরই মধ্যে বিশ্বকাপ ট্রফি বেরিয়ে পড়েছে বিশ্বভ্রমণে।

আরও পড়ুন: ক্লাবের অনুরোধ উপেক্ষা করে ইনজুরি নিয়েই মিশরের জার্সিতে সালাহ

সকাল পৌনে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বিশ্বকাপ ট্রফি। চার্টার্ড বিমানে করে ঢাকায় আসবে এই ট্রফি। সঙ্গে থাকবেন ১৯৯৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের সদস্য ক্রিশ্চিয়ান কারেম্বু ও অফিসিয়াল পার্টনার কোকা-কোলার কয়েকজন কর্তাব্যক্তি।

বিমানবন্দরে সোনালি সেই ট্রফি গ্রহণ করবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফের নানা পরিকল্পনা থাকলেও সিভিল এভিয়েশনের নিরাপত্তাজনিত কারণে বাদ দেয়া হয়েছে বেশ কিছু আনুষ্ঠানিকতা। জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

ঢাকায় ৩৬ ঘণ্টা থাকবে বিশ্বকাপ ট্রফি। ৯ জুন বিকেলে আর্মি স্টেডিয়ামে ট্রফির আগমন নিয়ে হবে কনসার্ট। ঢাকা সফর শেষে বিশ্বকাপ ট্রফির পরবর্তী গন্তব্য পূর্ব তিমুর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

বুধবার বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

আপডেট টাইম : ০৮:০০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২