বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নাথেরপেটুয়া হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক ও জনসভা  আগৈলঝাড়ায় শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের ৬৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণভোট উপলক্ষ্যে যৌথবাহিনীর টহল অপপ্রচারে মানুষ বিশ্বাস করে না — এস এম জাহাঙ্গীর জন্মদিনে সবার ভালোবাসায় আমি মুগ্ধ ও কৃতজ্ঞ: মির্জা ফখরুল পিএসএলের নিলামে দেশীয়রা কে কোন ক্যাটাগরিতে ইরান নিয়ে আবার উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য, পাশে থাকার অঙ্গীকার সৌদি আরবের বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ৬৪তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন জাতীয় নির্বাচনকে ঘিরে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত কৃষকদের উন্নতি না হলে দেশের উন্নয়ন হবে না : কৃষি উপদেষ্টা

খুশদীল ঝড়ে উইন্ডিজকে হারালো পাকিস্তান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৮৮ বার পঠিত

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে পাকিস্তান। বুধবার দিবাগত রাতে তারা শেষ ওভারে ৫ উইকেটে হারিয়েছে সফরকারীদের। আর সেটা সম্ভব হয়েছে খুশদীল শাহর ব্যাটিং ঝড়ে।

শেই হোপের অনবদ্য ১২৭ রানের ইনিংসে ভর করে উইন্ডিজ আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৩০৫ রান তোলে। জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই ফখর জামানের উইকেট হারায় পাকিস্তান। এরপর ইমাম-উল-হক ও বাবর আজম ১০৩ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। ১২৯ রানের মাথায় অপ্রয়োজনীয় রিভার্স সুইপ করতে গিয়ে ব্যক্তিগত ৬৫ রানে আউট হন ইমাম।

এরপর বাবর ও মোহাম্মদ রিজওয়ান মিলে দলীয় সংগ্রহকে টেনে নেন ২৩৭ রান পর্যন্ত। তৃতীয় উইকেটে ১০৯ রানের জুটি গড়া এই দুই ব্যাটসম্যান অল্প সময়ের ব্যবধানে আউট হন। বাবর ২৩৭ রানে আউট হন ১০৭ বলে ১০৩ রান করে। আর রিজওয়ান ২৫৬ রানে আউট হন ৫৯ রান করে। তখন জেতার জন্য ৩২ বলে ৫০ রান প্রয়োজন ছিল পাকিস্তানের।

এরপর ঝড় তোলেন খুশদীল। ২৮৪ রানের মাথায় শাবাদ খান আউট হলেও জয় পেতে সমস্যা হয়নি পাকিস্তানের। খুশদীল ২৩ বলে ১টি চার ও ৪ ছক্কায় ৪১ রানে অপরাজিত থাকেন। আর শেষ ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করা মোহাম্মদ নাওয়াজ অপরাজিত থাকেন ৮ রানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com