বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা ​ জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেশে ধর্ষণের ঘটনা নয়, বেড়েছে নথিভূক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত মুস্তাফা মনোয়ার সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় বাধ্যতামূলক হচ্ছে ‘এ-চালান’ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে হারিয়ে সেরা ১৬-তে মরক্কো স্টারমারের ১৫ বিলিয়ন পাউন্ডের সামরিক পরিকল্পনায় কী রয়েছে এমপিওভুক্ত শিক্ষক একসঙ্গে দুই ভাতা নিতে পারবেন না ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক : রাষ্ট্রপতি

আবারও বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন পরীমনি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২৩১ বার পঠিত

অভিনেত্রী পরীমনি অন্তঃসত্ত্বা। মা হওয়ার খবর অনেক আগেই দিয়েছেন এ নায়িকা। এই সময়টা যে তিনি বেশ উপভোগ করছেন তা স্পষ্টই বোঝা যায় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে। এরই মধ্যে একাধিকবার বেবি বাম্পের ছবি প্রকাশ করে ভক্তদের ভালোবাসায় ভেসেছেন এই নায়িকা। বুধবার সন্ধ্যায় ফেসবুকে আরো একটি বেবি বাম্পের নতুন ছবি প্রকাশ করেছেন পরীমনি।

সেই ছবিতে দেখা যায় সবুজে ঘেরা জঙ্গলের মধ্যে রাজের বুকে হেলান দিয়ে শুয়ে আছেন পরীমনি। দুজনেরই পরম আবেশে চোখ বন্ধ। পরীমনির ঠোঁটে যথারীতি স্নিগ্ধ হাসি। হাত আলতোভাবে রেখেছেন বেবি বাম্পে। পরীমনি ছবির ক্যাপশনে লিখেছেন: ‘আমি এত এত বার লিখতে চেয়েছি কিছু… পারছি কই আর! লিখতে গিয়ে কেবল ছবিটার দিকেই একমনে চেয়ে থাকি। কি যে মায়া! এমন মায়ার মুহূর্তেরা পৃথিবীর সমস্ত সুখ এক করে দেয়। শুকরিয়া।’

এরআগে কক্সবাজার থেকে বেবি বাম্পের ছবি প্রকাশ করে আলোচনা-সমালোচনার কবলে পড়েন। গত ৮ মে ফেসবুকে বেবি বাম্পের ছবি আপলোড করেন পরী। যেখানে দেখা যায়, কক্সবাজার সমুদ্রসৈকতে দাঁড়িয়ে আছেন তিনি। অনাবৃত বেবি বাম্পে হাত দিয়ে রেখেছেন। আর পেছন থেকে তাকে জড়িয়ে আছেন স্বামী শরিফুল রাজ। আলোচনা-সমালোচনা কিংবা তোপকে পাত্তা না দিয়ে বুধবার ফের একটি বেবি বাম্পের ছবি পোস্ট করলেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি পরীমনি জানান, তিনি অন্তঃসত্ত্বা। সঙ্গে এ-ও জানান, তিনি অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেছেন। গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন তারা। এরপর চলতি বছরের জানুয়ারিতে পারিবারিক আয়োজনে গাঁটছড়া বাঁধেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com