ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুমকি, নতুন করে হামলা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২

দক্ষিণ আফ্রিকার কাছে টানা দ্বিতীয় ম্যাচ হারল ভারত

ভারতকে তাদের আঙ্গিনাতেই মাটিতে নামিয়ে এনেছে দক্ষিণ আফ্রিকা। ঐতিহাসিক রান তাড়ায় প্রথম ম্যাচ জিতেছিল সফরকারীরা। সেই তুলনায় দ্বিতীয় ম্যাচ সহজেই জিতল প্রোটিয়ারা। ৪ উইকেট আর ১০ বল হাতে রেখেই ভারতের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য টপকে যায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে গেল প্রোটিয়ারা।

ভারতের দেওয়া ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারে রেজা হ্যানরিক ৪ রানে বিদায় নেন ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে। এরপর ডোয়াইন প্রিটোরিয়াস (৪) ও রাসি ভ্যাও ডার দুসেনকেও (১) ফেরান ভুবনেশ্বর।

টপ অর্ডারের ব্যাটারদের হারিয়ে বিপাকে পড়লে হ্যানরিক ক্লাসেনকে নিয়ে ৬৪ রানের জুটি বাঁধেন টেম্বা ভাবুমা। দুজনের জুটি ভাঙে যুজবেন্দ্র চাহালের বলে বোল্ড হয়ে বাভুমার ৩৫ (৩০) রানে বিদায়ের মধ্য দিয়ে।

তবে ক্লাসেন তার ক্লাস দেখিয়েছেন। একের পর এক বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান দলকে। দলীয় ১৪৪ রানের মাথায় ক্লাসেন ৪৬ বলে সাতটি চার ও পাঁচ ছক্কায় ৮১ রান করে বিদায় নেয়ার পর ডেভিড মিলার ১৫ বলে ২০ রান করে ১০ বল বাকি রেখেই তুলে নেন জয়।

এর আগে, কোটাকের বারাবাতি স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে বেশ বিপাকে পড়ে ভারত। ওপেনার ঋতুরাজ গায়কোয়াডের ১ রানে বিদায়ের পর অবশ্য ৪৫ রানের জুটি বাঁধেন শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষান। শ্রেয়াস করেন ৩৫ বলে ৪০ রান, কিষানের ব্যাটে আসে ২১ বলে ৩৪ রান।

মিডল অর্ডারের ব্যর্থতার পর দীনেশ কার্তিকের ২১ বলে ৩০ রানের ইনিংসে কোনোমতে ৬ উইকেটে ১৪৮ রান তোলে ভারত।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ২ উইকেট নেন নরকিয়া। ১টি করে উইকেট নেন কাগিসো রাবাদা, ওয়েইন পার্নেল, প্রটোরিয়াস ও কেশব মহারাজ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকার কাছে টানা দ্বিতীয় ম্যাচ হারল ভারত

আপডেট টাইম : ০৮:৫১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২