মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হানিমুন থেকে ফিরেই সুখবর দেবেন পূর্ণিমা

  • আপডেট টাইম : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২৩১ বার পঠিত

গত ২৭ মে দ্বিতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন পূর্ণিমা। বিয়ের দুই মাসের মাথায় ২১ জুলাই খবরটি সংবাদমাধ্যমে প্রকাশ করেন তিনি। পাত্র আশফাকুর রহমান রবিন পেশায় একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। বর্তমানে আশফাকুর রহমান রবিনের সঙ্গে রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করছেন পূর্ণিমা।

গত ২৮ জুলাই বর আশফাকুর রহমানকে নিয়ে হানিমুনে থাইল্যান্ড গিয়েছেন পূর্ণিমা। দু-এক দিনের মধ্যেই ঢাকায় ফিরবেন তারা। দেশে এসেই ভক্তদের জন্য সুখবর দিবেন পূর্ণিমা। আর সেটি হচ্ছে আবারো বড় পর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

সবশেষ ২০১৪ সালে পূর্ণিমা অভিনীত সিনেমা ‘লোভে পাপ, পাপে মৃত্যু’ মুক্তি পায়। মাঝে পেরিয়ে গেছে ৮ বছর। এরপর ছোট পর্দা ও উপস্থাপনায় ব্যস্ত থাকলেও বড় পর্দায় দেখা যায়নি পূর্ণিমাকে।

আট বছর পর এবার নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হতে চলেছেন পূর্ণিমা। সরকারি অনুদান পাওয়া ‘আহারে জীবন’ নামের চলচ্চিত্রটি নির্মাণ করবেন ছটকু আহমেদ। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন পূর্ণিমা। হানিমুন থেকে ফিরে সিনেমাটির নির্মাতা ছটকু আহমেদকে শিডিউল দেবেন বলেও জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে নির্মাতা ছটকু আহমেদ জানান, সিনেমার নায়ক হিসেবে চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমের সঙ্গে আলোচনা হয়েছে। তবে এখনো কাউকে চূড়ান্ত করেননি। পূর্ণিমার সঙ্গে দুজনের একজনকে পেলেই আমার গল্পটা পূর্ণতা পাবে। এছাড়া গল্পের প্রয়োজনেই নায়িকা হিসেবে পূর্ণিমা আমার প্রথম পছন্দ।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি। জানা যায়, বছর তিনেক আগে বিচ্ছেদ হয় তাদের। কিন্তু কি কারণে বিচ্ছেদ হয়েছে তা কখনো জানাননি এ অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com