সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিএনপি নেতার ফেসবুক পোস্টে আ’লীগ নেতার চেয়ারম্যান পদ ফেরানোর দাবি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায় কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ দেশের সব লেভেল ক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করা হবে: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি দিনাজপুরের বিরামপুরে ঈদ ফিতরের শুভেচ্ছা বিনিময়: সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিলেন মন্ত্রী ডা.জাহিদ হোসেন কুড়িগ্রামে ঈদেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা মিলছে মা দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করে মানুষের জীবনধারা নতুনভাবে সাজানো হবে: প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান কুড়িগ্রামে পুত্রের আঘাতে পিতার মৃত্যু ঘাতক ছেলে গ্রেফতার নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ তদন্ত কমিটি গঠন: তিন দিনের মধ্যে প্রতিবেদন

অবশেষে করোনা নেগেটিভ জো বাইডেন

  • আপডেট টাইম : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২০৭ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। খবর ডেইলি মেইলের।

এর আগে এক বিবৃতিতে জানানো হয়, দ্বিতীয় টেস্টের ফলাফল নেগেটিভ না আসা পর্যন্ত তিনি আইসোলেশনেই থাকবেন। শনিবার (০৬ আগস্ট) হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। এর আগে গত শনিবার (৩০ জুলাই) দ্বিতীয়বারের মতো করোনা পজিটিভ হন বাইডেন।

ভাইরাসটি প্রতিরোধে একটি ওষুধ সেবনের পরপরই তার শরীরে আবারও করোনার সংক্রমণ শনাক্ত হয়েছিল। প্রথম দফায় আক্রান্ত হওয়ার কয়েক দিনের মাথায় ওই ওষুধটি সেবন করেছিলেন তিনি।

এর আগেও ২১ জুলাই হোয়াইট হাউস জানিয়েছিল, বাইডেন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে ২৬ জুলাই রাতে ও ২৭ জুলাই সকালে তার অ্যান্টিজেন টেস্ট করা হয়েছিল। কিন্তু দুবারই ফল নেগেটিভ এসেছিল।

করোনার পরিপূর্ণ টিকা নেয়া জো বাইডেন দুবার বুস্টার ডোজও গ্রহণ করেছেন। করোনা আক্রান্ত হলেও এর আগে হোয়াইট হাউসে আইসোলেশনে থেকে ভার্চুয়ালি বিভিন্ন বৈঠক ও ব্রিফিংয়ে অংশ নিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com