বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী হজযাত্রীদের জন্য মিনায় শুরু হয়েছে তাঁবু তৈরির কাজ আউটলুক লাইট বন্ধে মাইক্রোসফটের নির্দেশনা আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা ইসরাইলি হামলায় শিশুসহ ১০ ফিলিস্তিনি নিহত সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে হত্যা মামলার আসামি গ্রেপ্তার ট্রাম্পের হুমকিতে পড়া অর্থনীতি চাঙা করার প্রতিশ্রুতি কানাডার প্রধানমন্ত্রীর কৃষকদের মাঝে যথাসময়ে সার-বীজ প্রদানে সরকার পদক্ষেপ নিয়েছে: কৃষি মন্ত্রী

চল্লিশের পর গোপনে যা করেন মেয়েরা, জানালেন বিদ্যা

  • আপডেট টাইম : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৩ বার পঠিত

‘ডার্টি পিকচার’ সিনেমায় বোল্ড সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করে বিনোদন দুনিয়ায় ঝড় তুলেছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এরপর ‘তুমহারে সুলু’ ছবিতে উচ্চাকাঙ্ক্ষী গৃহিণীর রেডিও জকি হয়ে ওঠার গল্প বলেন এই বলিউড অভিনেত্রী। সিনেমায় নারীর বিভিন্ন রূপ তুলে ধরে দর্শক ও চিত্রসমালোচকদের ব্যাপক প্রশংসা পেয়েছেন বিদ্যা।

সম্প্রতি ‘ভুল ভুলাইয়া’ অভিনেত্রী বয়সে চল্লিশের কোটা পূর্ণ করেছেন। চল্লিশ বসন্ত পার করে বিদ্যা বললেন, বয়স মেয়েদের আরো আত্মবিশ্বাসী ও সুখী করে তোলে।

একটি সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে বিদ্যা বলেন, ‘চল্লিশের পরও মেয়েরা দুষ্টু ও আরো আবেদনময়ী হয়। সাধারণত আমাদের লাজুক হতে ও যৌনতা উপভোগ না করার শিক্ষা দেওয়া হয়। বয়সের সঙ্গে সঙ্গে মেয়েরা আরো পরিপক্ব হয়, কারণ তখন সে কিছুর পরোয়া করে না। এটা বাড়তে থাকে। এটা আনন্দের। যখন কেউ কিছুর পরোয়া করবে না, তখনই মজার মাত্রা বাড়বে।’

‘আমার এক বন্ধু বলত, ৩৫ বছর পরই মেয়েরা অধিক উপভোগ করে। ব্যাখ্যা করে বলে, সে কোনো সম্পর্কে জড়াতে চায় না। যে মেয়েটি আর কোনো সম্পর্কে জড়াতে চায় না, তার সঙ্গে জমে বেশি। সে বলেছিল, পঁয়ত্রিশের পর মেয়েরা কোনো কিছুর পরোয়া করে না,’ যোগ করেন বিদ্যা।

এর পর হেসে বিদ্যা বলেন, ‘আমি বলি, চল্লিশের পর মেয়েরা আরো বেশি পরোয়া করে না।’

ভারতের বিখ্যাত গণিতবিদ শকুন্তলাকে নিয়ে নির্মিত বায়োপিকে পরবর্তী সময়ে দেখা যাবে বিদ্যা বালানকে। খবরে প্রকাশ, এই ছবিতে বিদ্যার মেয়ের চরিত্রে অভিনয় করবেন দঙ্গলকন্যা সানিয়া মালহোত্রা।

এ ছাড়া হিন্দি ‘পিংক’ ছবির তামিল রিমেকে অজিত কুমারের বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে। আর এটাই বিদ্যার প্রথম তামিল ছবি। সূত্র : বলিউড বাবল

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com