রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মে মাসের মাঝামাঝি পর্যন্ত পেছাল পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল তুরাগে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক হত্যা মামলার ২ আসামী গ্রেফতার দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা নিহত: সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে আমরাই ‘বিজয়ী’: ইরানের স্পিকার প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার বজ্রপাত থেকে রক্ষা পেতে যা করবেন

ভিয়েতনামে বারে আগুন, মৃত বেড়ে ৩২

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৬ বার পঠিত

ভিয়েতনামের হো চি মিন সিটির কাছের একটি কারাওকে বারে মঙ্গলবার রাতে একটি বারে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এর মধ্যে নারীরাও রয়েছেন।- খবর বিবিসির।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, হো চি মিন সিটির কাছে দক্ষিণ ভিয়েতনামের কারাওকে কমপ্লেক্সে এক বিশাল অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩২ জন মারা গেছে।

মঙ্গলবার রাতে বারের ওপরের তলায় আগুন লাগার পর সেখানে বহু গ্রাহক ও কর্মচারীরা আটকা পড়েন। পালানোর জন্য চারজন দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে লাফ দেয় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। তবে তারা আহত হলেও প্রাণে বেঁচে যান।

এদিকে, অগ্নিকাণ্ডের অ্যালার্ম বেজে ওঠার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলকর্মীরা। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয়ের অফিসিয়াল মুখপত্র কং আন নান ড্যান বলেছেন, অগ্নিকাণ্ডে ৩২ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহতদের ১৭ জন পুরুষ এবং ১৫ জন নারী।

একজন কর্মকর্তার বরাতে ভিএনএএক্সপ্রেস নিউজ সাইট জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের খোঁজে অনুসন্ধান শেষ হয়েছে। জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, আগুনের সময় বারে প্রায় ৬০ জন লোক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com