ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন জুডিসিয়াল ডায়ালগে অংশ নিতে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল প্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমান ২৬ বছর পর ফিরছে ‘ধাড়কান’, নতুন কিস্তিতে থাকছেন না অক্ষয়-শিল্পা! ৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের টেস্ট থেকে অবসরের ঘোষণা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের টঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধে উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু

পা কেটে ফেলতে হতে পারে গায়ক আকবরের!

নানা জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন কণ্ঠশিল্পী আকবরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। হাসপাতালে তোলা অসুস্থ আকবরের দুটি ছবি ফেসবুকে পোস্ট করে তার মেয়ে অথৈ লিখেছেন, ‘আব্বুর অবস্থা খুবই খারাপ। দুই কিডনি নষ্ট হয়ে গেছে। আর কিডনির অবস্থা খারাপ হওয়ায় শরীরে পানি জমেছিল। পানি জমার কারণে আব্বুর ডান পা নষ্ট হয়ে গেছে।’

বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চে গান গেয়ে পরিচিতি পাওয়া আকবর দীর্ঘ দশ বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন। আর ৫ বছর ধরে শরীরে বাসা বেঁধেছে জন্ডিস, রক্তের প্রদাহসহ নানা রোগ।

কয়েক দফা অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। ফের অসুস্থ হলে আবারো ভর্তি হন হাসপাতালে। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার তার ডান পায়ে একটি অস্ত্রোপচার হয়েছে। পায়ে পচন ধরায় তার পা কেটে ফেলতে হতে পারে।

মেয়ের দেওয়া স্ট্যাটাসের পর, আকবরের শারীরিক অবস্থার খোঁজ জানতে আকবরের স্ত্রী কানিজ ফাতেমাকে ফোন করা হলে তিনি জানান, চলতি বছরের মে মাসে তার ডান পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। কিছুদিন ভালোই ছিলেন। এরমধ্যে স্টেজ শোও করেন গায়ক আকবর। আকস্মিকভাবে তার পায়ে পানি জমতে থাকে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কানিজ ফাতেমা বলেন, পায়ের পচন হাড় পর্যন্ত পৌঁছে গেছে। চিকিৎসক বলেছেন, তার পা কেটে ফেলতে হবে। কারণ জীবাণু হাড় পর্যন্ত পৌঁছে গেছে। পা না কাটা পর্যন্ত তার জীবাণু ছড়িয়ে পড়বে।

প্রসঙ্গত, ২০০৩ সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর। বাগেরহাটের এক ব্যক্তি আকবরের গান শুনে মুগ্ধ হন। তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে চিঠি লেখেন আকবরকে নিয়ে। এরপর ‘ইত্যাদি’ কর্তৃপক্ষ আকবরের সঙ্গে যোগাযোগ করে। ওই বছর ‘ইত্যাদি’ অনুষ্ঠানে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পেয়ে যান আকবর। এরপর ‘তোমার হাত পাখার বাতাসে’ শিরোনামের গানটি গেয়ে দেশজুড়ে পরিচিতি পান আকবর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

পা কেটে ফেলতে হতে পারে গায়ক আকবরের!

আপডেট টাইম : ০৮:৩৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২