ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ফের বিস্ফোরক অভিযোগ তনুশ্রী দত্তের

‘মি টু’ আন্দোলনে শামিল হয়ে বলিউডের অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে শোরগোল ফেলে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। যৌন হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খোলায় তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল বলে এবার বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তনুশ্রী দাবি করেছেন, মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে যখন ছিলেন তিনি, তার গাড়ির ব্রেক একাধিকবার খুলে নেওয়ার চেষ্টা হয়েছিল। তিনি দুর্ঘটনার কবলে পড়ে আহতও হয়েছিলেন। সুস্থ হয়ে উঠতে বেশ কয়েক মাস লেগেছিল তার।

এতেই শেষ নয়! বিষ পান করিয়েও তাকে প্রাণে মারার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ করেন তনুশ্রী। তিনি দাবি করেন, এক পরিচারিকা ছিলেন তার বাড়িতে। সেই সময় প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন তিনি। তনুশ্রীর সন্দেহ, পানিতে কিছু মিশিয়ে দেওয়া হত।

অতীতে তনুশ্রী বলেছিলেন, তার ভাল-মন্দ কিছু হয়ে গেলে, তার দায় বর্তাবে অভিনেতা নানা পাটেকর ও বলিউডের মাফিয়া বন্ধুদের উপর।

প্রসঙ্গত, ২০১৮ সালে ‘মি টু’ আন্দোলনে গর্জে উঠেছিল বলিপাড়া। বিশিষ্ট অভিনেতা নানা পাটেকর, কোরিওগ্রাফার গণেশ আচার্য, পরিচালক বিবেক অগ্নিহোত্রীদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। এই প্রেক্ষাপটে খুনের চেষ্টার অভিযোগ জানিয়ে যেভাবে সরব হলেন তনুশ্রী, তাতে এই পর্বে নয়া মাত্রা যোগ করল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ফের বিস্ফোরক অভিযোগ তনুশ্রী দত্তের

আপডেট টাইম : ০৮:০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২