ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০ চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত

ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মাদরাসার শিক্ষক গ্রেফতার

কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ এলাকার দারুল কোরআন হিফজ মাদরাসার এক ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মাদরাসার শিক্ষককে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। ওই শিশু শিক্ষার্থী মাদরাসায় আবাসিক ব্যবস্থাপনায় থেকে লেখাপড়া করতো।

সোমবার (৩ অক্টোবর) সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা মুরাদনগর থানায় মামলা দায়েরের পর পুলিশ হাফেজ মনিরুল ইসলাম নামের ওই শিক্ষককে গ্রেফতার করে। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার গান্দ্রা সরকার বাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে। হাফেজ মনিরুল ওই মাদরাসায় শিক্ষকতার পাশপাশি আবাসিকের শিক্ষার্থীদের দেখাশোনার দায়িত্বে ছিলেন।

অভিযোগের বিষয়ে ভুক্তভোগী শিশু ছাত্রের পিতা জানান, গত রোববার (২ অক্টোবর) আরবি বিভাগের নাজেরা শ্রেণির শিক্ষার্থীরা ফজরের পর থেকে পড়া লেখা ও সকালের নাস্তা সেরে ঘুমিয়ে পড়ে। এদিন সকাল সাড়ে দশটার দিকে সকল শিক্ষার্থীরা যখন ঘুমিয়ে ছিল তখন হাফেজ মনিরুল ওই ছাত্রকে ঘম থেকে ডেকে তুলে তার কক্ষে নিয়ে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করে। এসময় ওই ছাত্রের কান্নাকাটি ও চিৎকারে মনিরুল তার কক্ষ থেকে চলে যায়।

ওইদিন দুপুরে শিশুটির সঙ্গে তার পরিবারের লোকজন দেখা করতে এলে সে কান্নাকাটি করে ঘটনা খুলে বলে। বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষকে অবহিত করে পরদিন সোমবার (৩ অক্টোবর) শিশুটির পিতা মুরাদনগর থানায় মামলা করেন।

এ ব্যাপারে মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন- এ ঘটনায় শিশুটির পিতা সোহেল মিয়া বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করছেন। অভিযুক্ত আসামী হাফেজ মনিরুল ইসলামকে আটক করে আদালতের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি

ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মাদরাসার শিক্ষক গ্রেফতার

আপডেট টাইম : ০৭:০০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২