ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মাদরাসার শিক্ষক গ্রেফতার

কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ এলাকার দারুল কোরআন হিফজ মাদরাসার এক ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মাদরাসার শিক্ষককে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। ওই শিশু শিক্ষার্থী মাদরাসায় আবাসিক ব্যবস্থাপনায় থেকে লেখাপড়া করতো।

সোমবার (৩ অক্টোবর) সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা মুরাদনগর থানায় মামলা দায়েরের পর পুলিশ হাফেজ মনিরুল ইসলাম নামের ওই শিক্ষককে গ্রেফতার করে। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার গান্দ্রা সরকার বাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে। হাফেজ মনিরুল ওই মাদরাসায় শিক্ষকতার পাশপাশি আবাসিকের শিক্ষার্থীদের দেখাশোনার দায়িত্বে ছিলেন।

অভিযোগের বিষয়ে ভুক্তভোগী শিশু ছাত্রের পিতা জানান, গত রোববার (২ অক্টোবর) আরবি বিভাগের নাজেরা শ্রেণির শিক্ষার্থীরা ফজরের পর থেকে পড়া লেখা ও সকালের নাস্তা সেরে ঘুমিয়ে পড়ে। এদিন সকাল সাড়ে দশটার দিকে সকল শিক্ষার্থীরা যখন ঘুমিয়ে ছিল তখন হাফেজ মনিরুল ওই ছাত্রকে ঘম থেকে ডেকে তুলে তার কক্ষে নিয়ে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করে। এসময় ওই ছাত্রের কান্নাকাটি ও চিৎকারে মনিরুল তার কক্ষ থেকে চলে যায়।

ওইদিন দুপুরে শিশুটির সঙ্গে তার পরিবারের লোকজন দেখা করতে এলে সে কান্নাকাটি করে ঘটনা খুলে বলে। বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষকে অবহিত করে পরদিন সোমবার (৩ অক্টোবর) শিশুটির পিতা মুরাদনগর থানায় মামলা করেন।

এ ব্যাপারে মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন- এ ঘটনায় শিশুটির পিতা সোহেল মিয়া বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করছেন। অভিযুক্ত আসামী হাফেজ মনিরুল ইসলামকে আটক করে আদালতের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মাদরাসার শিক্ষক গ্রেফতার

আপডেট টাইম : ০৭:০০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২