ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বিশ্বে করোনায় ১০০১ মৃত্যু, শনাক্ত ৩ লাখ ৮১ হাজার

করোনায় বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন এক হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন আক্রান্তের সংখ্যা প্রায় চার লাখ। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬২ কোটি ৮১ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৫ লাখ ৬৫ হাজার।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ফ্রান্সে। দৈনিক প্রাণহানিতে শীর্ষে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার এক জন। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে দুইশ। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ১৮৭ জন। আগের দিনের তুলনায় শনাক্ত বেড়েছে ৩১ হাজারের বেশি।

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৯৪৮ জন এবং মারা গেছেন ৫৫ জন। করোনার শুরু থেকে এখন পর্যন্ত ৩ কোটি ৬০ লাখ ৩৮ হাজার ৩২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৫ হাজার ৬৭৫ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৪২৪ জন এবং মারা গেছেন ২৯২ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৮৭ লাখ ২৫ হাজার ২২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৮৯ হাজার ৩৫৫ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বিশ্বে করোনায় ১০০১ মৃত্যু, শনাক্ত ৩ লাখ ৮১ হাজার

আপডেট টাইম : ০৯:১৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২