ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন জুডিসিয়াল ডায়ালগে অংশ নিতে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল প্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমান ২৬ বছর পর ফিরছে ‘ধাড়কান’, নতুন কিস্তিতে থাকছেন না অক্ষয়-শিল্পা! ৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের টেস্ট থেকে অবসরের ঘোষণা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের টঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধে উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু

প্রথমবার ইমনের সঙ্গে দীঘি

প্রার্থনা ফারদিন দীঘি শোবিজ অঙ্গনে পরিচিত এক মুখ। শিশুশিল্পী হিসেবে মিডিয়ায় তার পথচলা। ছোটবেলা থেকেই তারকা খ্যাতি পেয়েছেন। অনবদ্য অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এখন আর তিনি শিশুশিল্পী নেই। ইতোমধ্যে চিত্রনায়িকা হিসেবে অভিষেক হয়ে গেছে তার।

‘তুমি আছো তুমি নেই’ দিয়ে নায়িকা হয়ে আবারো চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। বর্তমানে তার হাতে বেশ কিছু সিনেমা রয়েছে, পাশাপাশি তিনি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন। প্রাণের চিয়ার আপ দিয়ে প্রথমবার বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। এবার নতুন আরেকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করলেন দীঘি।

মিডিয়া এজেন্সি ‘ফিয়েমাস কমিউনিকেশন লিমিটেড’-এর কফি ওয়ান বিজ্ঞাপনচিত্রে জনপ্রিয় নায়ক ইমনের সঙ্গে কাজ করলেন তিনি। ছোটবেলায় ইমনের সঙ্গে কাজ করলেও বড় হওয়ার পর এবারই প্রথম জুটিবদ্ধ হলেন তারা। রাকিব আহমেদের পরিচালনায় ওয়ান কফি বিজ্ঞাপনে শুটিং করেছেন ইমন ও দীঘি। জাহান অরণ্যের কাহিনি ও সংলাপে ক্যামেরায় ছিলেন পর্বত রায়হান, আর সংগীতে ছিলেন আব্রাল সাহির।

মিডিয়া এজেন্সি ফিয়েমাস কমিউনিকেশন লিমিটেডের পরিচালক জনাব, রেজাউল আহসান সিকদার (রেজা) বললেন, কফি ওয়ান দিয়ে প্রথমবার বিজ্ঞাপনে জুটি হিসেবে কাজ করলেন জনপ্রিয় দুই তারকা ইমন ও দীঘি। বিজ্ঞাপনের শুটি করেছিলাম গত ২৬ সেপ্টেম্বর। আজ (২৩ অক্টোবর) বিজ্ঞাপনটির কাজ সবকিছু সম্পন্ন হয়েছে। এই সপ্তাহ থেকে সকল টিভি চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচারিত হবে। আশাকরি কাজটি দেখে সবার ভালো লাগবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

প্রথমবার ইমনের সঙ্গে দীঘি

আপডেট টাইম : ০৮:২৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২