ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

দিল্লিতে এক নারী সাংবাদিককে ধাওয়া করে গুলি করেছে দুষ্কৃতীরা

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: দিল্লিতে এক নারী সাংবাদিককে ধাওয়া করে গুলি করেছে দুষ্কৃতীরা। এই ঘটনায় রাজধানীতে নারীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। শনিবার রাতে পূর্ব দিল্লির অশোক নগরে এই ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ওই সাংবাদিকের নাম মিতালি চন্দোলা। নয়ডায় কাজ করেন তিনি। রাত প্রায় সাড়ে ১২টার দিকে নিজের গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন মিতালি। তার গাড়ি অনুসরণ করছিল আরও একটি গাড়ি। হঠাৎ সেটা মিতালির গাড়িকে ওভারটেক করে সামনে দাঁড়িয়ে যায়।
কিছু বুঝে ওঠার আগেই ওই গাড়িতে থাকা আরোহীরা পর পর দু’টি গুলি চালায়। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হলেও দ্বিতীয় গুলিটি মিতালির হাতে লাগে।

মিতালি পুলিশকে জানিয়েছেন, হামলাকারীদের প্রত্যেকেরই মুখ ঢাকা ছিল। হামলাকারীরা প্রথমে তার গাড়িতে ডিম ছোড়ে। গাড়ি থামানোর জন্য তাকে হুমকি দেওয়া হয়। কিন্তু তিনি গাড়ি না থামানোয় ওভারটেক করে হামলাকীরারা পথ আটকে দাঁড়ায়। তারপরই গুলি চালানো হয়।

মিতালিকে উদ্ধার করে পূর্ব দিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল। এই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

মিতালির উপর যেভাবে হামলা চালানো হয়েছে, ঠিক একই কায়দায় ২০০৮ সালে রাজধানীর বসন্তকুঞ্জে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

দিল্লিতে এক নারী সাংবাদিককে ধাওয়া করে গুলি করেছে দুষ্কৃতীরা

আপডেট টাইম : ০৩:২৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯