ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

খালেদার মুক্তি ইস্যুতে আজ বৈঠকে বসছে ২০ দলীয় জোট

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে সোমবার (২৪ জুন) বৈঠকে বসছে ২০ দলীয় জোট। আজ সোমবার সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জোটের শরীক বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান এবং বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে জোটের শরীক ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ এবং ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজহারুল ইসলাম বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে।

জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় পর্যায়ে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে। এছাড়া চলমান রাজনৈতিক ইস্যুতে জোটের বৈঠকে আলোচনা হবে।

গত মাসের ৮ তারিখ সর্বশেষ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত হয় প্রতি মাসের ৮ তারিখে জোটের বৈঠক হবে। তবে এবার ঈদুল ফিতরের জন্য এ বৈঠক করা সম্ভব হয়নি বলে জানান জোট নেতারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

খালেদার মুক্তি ইস্যুতে আজ বৈঠকে বসছে ২০ দলীয় জোট

আপডেট টাইম : ১২:০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯