ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

ঢাকাসহ দেশের দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: কোটি মানুষের বাস রাজধানীতে। তার ওপর রয়েছে লাখো যানবাহন। মানুষ, যানবাহন ও তাদের ব্যবস্থাপনায় সম্পৃক্ত নানা উপকরণের কারণে স্বাভাবিক আবহাওয়াতেই গরম অনুভূত হয় ঢাকাতে। এ দিকে দু’দিন ধরে শহরটির ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এ-রকম গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন রাজধানীবাসী।

এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এখনই কোনো সুখবর দিচ্ছে না বরং সোমবার (২৪ জুন) সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজধানী ঢাকাসহ দেশের দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অন্যগুলো হলো রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, টাঙ্গাইল, সিলেট, চুয়াডাঙ্গা ও যশোর। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে ও বিস্তারলাভ করতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
তবে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা জানিয়ে অধিদফতরটি বলছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে।
বৃষ্টির বিষয়ে ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, দিনাজপুর, সৈয়দপুর, ঢাকা, টাঙ্গাইল ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অনত্র দুর্বল অবস্থায় রয়েছে বলেও পূর্বাভাসে জানানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

ঢাকাসহ দেশের দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে

আপডেট টাইম : ০৪:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯