ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

দেশসেরা ১০ নারী পুলিশ কর্মকর্তা কৃতিত্বের স্বীকৃতি পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশসেরা ১০ নারী ও এক পুলিশ কর্মকর্তা পাচ্ছেন বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) পুরস্কার। প্রথমবারের মত বৃহস্পতিবার (২৭ জুন) চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সোমবার সকালে দামপাড়া পুলিশ লাইন্সে কনফারেন্স হলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ তথ্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।

সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার বলেন, সারাদেশে পুলিশে ৭ শতাংশ নারী সদস্য কাজ করেন। তাদের মধ্য থেকে কাজের স্বীকৃতিস্বরূপ ১০ পুলিশ সদস্যকে দেয়া হচ্ছে এই পুরস্কার। তবে এবার প্রথমবারের মতো কোনো পুরুষ পুলিশ কর্মকর্তা হিসেবে এই অ্যাওয়ার্ড পাচ্ছেন সিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন।

একইদিন বিকেল ৪টায় জিইসি কনভেনশন হলে সিএমপি’র উদ্যোগে অনুষ্ঠিত হবে কমিউনিটি পুলিশিংয়ের মহাসমাবেশ। স্বরাষ্ট্রমন্ত্রী এই অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন বলে জানান মাহবুবর রহমান।

এতে আরও উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল ও এমএ লতিফ।

কমিউনিটি পুলিশিং মহাসমাবেশ প্রসঙ্গে সিএমপি কমিশনার বলেন, বিকেল ৪টায় সিএমপি কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হবে। র‌্যালিটি জিইসি কনভেনশনে গিয়ে শেষ হবে। মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে এই মহাসমাবেশ জোরালো ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) হারুন-উর-রশিদ হাজারী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. ফারুক উল হক, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মো. আব্দুল ওয়ারিশসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

দেশসেরা ১০ নারী পুলিশ কর্মকর্তা কৃতিত্বের স্বীকৃতি পাচ্ছেন

আপডেট টাইম : ১১:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯