ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পুলিশের পোশাকে ইউএনওর নামে ৪৪ কেজি মাংস নিয়ে উধাও

রাজশাহীর পুঠিয়া উপজেলায় পু্লিশ সেজে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাই মো. আনাছের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে।

প্রতারক চক্র প্রতারণা করে ৪৪ কেজি গরুর মাংস নিয়ে উধাও হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৪ ডিসেম্বর) রাতে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় ভুক্তভোগী মো. হান্নান থানায় একটি অভিযোগ দিয়েছেন। তিনি বানেশ্বর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার বিড়ালদহ বাজারে এ ঘটনা ঘটে।

অভিযোগপত্রে হান্নান উল্লেখ করেন, শুক্রবার সকালে অটোরিকশায় করে আমার কসাইখানায় এসে দুজন ব্যক্তি নিজেদের পুলিশ সদস্য বলে পরিচয় দেন। তারা বারবার আমার শরীরে লাইট মারেন এবং বলেন ইউএনও স্যার মাংস নিতে আমাদের পাঠিয়েছেন। তার বাসভবনে একটি ছোট অনুষ্ঠান আছে। ৫০ কেজি গরুর মাংস লাগবে এবং একজন কসাই আমাদের সঙ্গে যেতে হবে। স্যারের বাসভবনে গিয়ে মাংসগুলো ছোট ছোট সাইজ করে দিতে হবে। আর কাজ শেষে বিল পরিশোধ করা হবে। পরে জবাইকৃত গরুর একটি অংশ ৪৪ কেজি কসাইসহ তাদের সঙ্গে অটোতে তুলে দেওয়া হয়।

আরো উল্লেখ করা হয়, মাংসের দাম ২৯ হাজার ৫০০ টাকা। এরপর ওই দুই ব্যক্তি পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এসে একজন বলেন, আমি মাংস নিয়ে স্যারের বাসভবনে যাব। অপরজন বলেন, টাকা থানা থেকে দেওয়া হবে। টাকা আনতে ওই কসাইকে থানায় পাঠিয়ে দিয়ে তারা পালিয়ে যায়।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, ভুক্তভোগী শুক্রবার রাতে থানায় একটি অভিযোগ দিয়েছেন। পুলিশ পরিচয়ে প্রতারণার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মো. আনাছ বলেন, প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রতারণা করছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পুলিশের পোশাকে ইউএনওর নামে ৪৪ কেজি মাংস নিয়ে উধাও

আপডেট টাইম : ০৭:৩৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২