ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যাত্রী ওঠানো নিয়ে মারামারি, লঞ্চ কর্মচারী আহত

বরিশাল নদী বন্দরে ঢাকাগামী দুটি লঞ্চে যাত্রী উঠানো নিয়ে কর্মচারীদের মধ্যে মারামারি হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাকির হোসেন নামে এক কর্মচারী আহত হয়েছেন। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নগরীর জানকি সিংহ রোডের বাসিন্দা ও সুন্দরবন-১৬ ল‌ঞ্চের কর্মচারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সুন্দরবন-১৬’ ল‌ঞ্চের ডেকের ভাড়া ২৫০ টাকা। কিন্তু ‘পারাবত-১৮’ লঞ্চের কর্মচারীরা ২০০ টাকা করে হাঁকডাক দিয়ে যাত্রী ওঠায়। এ নিয়ে দুই লঞ্চের কর্মচারীদের মধ্যে মারামারি হয়েছে। ঘটনার পর সদর নৌ থানার ও কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‘সুন্দরবন-১৬’ লঞ্চের সুপারভাইজার মো. সিরাজ বলেন, ‘পারাবাত ১৮’ লঞ্চের কলম্যানরা ঘাটের প্রবেশপথ আগলে যাত্রীদের টানা-হেঁচড়া করেন। এ বিষয়ের প্রতিবাদ করা নিয়ে দুই লঞ্চের কর্মচারীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। কিছুক্ষণ পর লাঠিসোঁটা নিয়ে ‘পারাবাত ১৮’ লঞ্চের কর্মচারীরা হামলা করে। তারা লাঠি দিয়ে জাকিরের মাথায় আঘাত করে। এতে জাকিরের মাথায় রক্তাক্ত জখম হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।

‘পারাবাত ১৮’ লঞ্চের ম্যানেজার সেলিম জানান, দুই লঞ্চের কর্মচারীদের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এতে একজনের মাথায় আঘাত লেগেছে। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

বরিশাল সদর নৌ থানার এসআই মাসুম জানান, বরিশাল নদীবন্দরে ঢাকাগামী ‘এমভি সুন্দরবন-১৬’ ও ‘এমভি পারাবাত-১৮’ লঞ্চে যাত্রী ওঠানো কলম্যানদের মধ্যে মারামারি হয়েছে। এতে সুন্দরবন লঞ্চের কর্মচারী জাকির আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

যাত্রী ওঠানো নিয়ে মারামারি, লঞ্চ কর্মচারী আহত

আপডেট টাইম : ০৯:১৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩