ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি আটক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুড়িগ্রামে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এর শুভেচ্ছা বার্তা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৩ লাখের পর ফের সাড়ে ৬ লাখ টাকা ব্যয়, জবির ফুডকোর্ট নির্মাণে প্রশ্ন ১৩ লাখের পর ফের সাড়ে ৬ লাখ টাকা ব্যয়, জবির ফুডকোর্ট নির্মাণে প্রশ্ন গোদাগাড়ীর কৃতী সন্তান সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা ড. এম এনামুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সাগরিকায় সাকিব-ইফতিখার ঝড়, রানের রেকর্ড বরিশালের

বিপিএলের চলমান আসরে নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। আগে ব্যাট করতে নেমে সাগরিকায় রীতিমতো ঝড় তুলেছিলেন সাকিব আল হাসান ও ইফতিখার আহমেদ। এই দুই ব্যাটারের ঝড়ে রানের রেকর্ড গড়েছে বরিশাল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে বরিশালের সংগ্রহ চার উইকেটে ২৩৮ রান। যা বিপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের রেকর্ড।

এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক শোয়েব মালিক। শুরুতে তার সিদ্ধান্ত সঠিক মনে হয়েছিল। যখন মাত্র ৪৬ রানেই চার উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে গিয়েছিল বরিশাল।

এ সময় হাসান মাহমুদ ও হারিস রউফ দুজনেই দুটি করে উইকেট শিকার করেন। আনামুল হক ১৪ ও মেহেদী মিরাজ ২৪ করলেও রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন ইব্রাহীম জাদরান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

তখনও রংপুর ধারণা করতে পারেনি এরপর কি আসতে চলেছে তাদের ওপর। পরের গল্পটা যে শুধুই সাকিব আর ইফতিখারের। যেখানে দলটির বোলারদের চোখের পানি আর নাকের পানি এক করে ছেড়েছেন দুজন!

ইনিংসের বাকিটা সময় অবিচ্ছিন্ন থাকেন দুজন। যেখানে ৮৯ বলে গড়েন ১৯২ রানের রেকর্ড জুটি। এটি বিপিএল ইতিহাসে যেকোনো উইকেটে তৃতীয় ও পঞ্চম উইকেটে সর্বোচ্চ জুটির কীর্তি।

ইনিংস শেষে সাকিব ৪৩ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন। অন্যপ্রান্তে ৪৫ বলে ১০০ রানের অবিশ্বাস্য ইনিংস উপহার দেন ইফতিখার। এটাই তার ক্যারিয়ার সেরা ইনিংস।

ম্যাচটি জিততে হলে রেকর্ড গড়তে হবে রংপুরকে। বরিশালের বোলিং সামর্থ্যের বিচারে যা প্রায় কঠিন বিষয়ই হবে দলটির জন্য। সাগরিকায় ঝড়ো ম্যাচের শেষ হাসি কারা হাসবে, তা জানতে অপেক্ষা আর কিছুক্ষণের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন

সাগরিকায় সাকিব-ইফতিখার ঝড়, রানের রেকর্ড বরিশালের

আপডেট টাইম : ০৯:১০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩