ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ভারতের সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে উদযাপনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ভারতের সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিশ্ববিদ্যালয়টি সার্ক বিশ্ববিদ্যালয় নামেও পরিচিত।

গত ১৪ জুন ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির (এসএইউ) ফিন্যান্সিয়াল এক্সপার্ট কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে বুধবার (২৬ জুন) ইউজিসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সার্ক বিশ্ববিদ্যালয়ের চেয়ারপারসন ড. কবিতা এ শর্মার সভাপতিত্বে সার্কভুক্ত সাতটি দেশের (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ) প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. এম. শাহ্ নওয়াজ আলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের প্রস্তাবটি উত্থাপন করেন। সভায় অংশগ্রহণকারী সদস্যগণ অধ্যাপক শাহ্ নওয়াজ আলির প্রস্তাবকে স্বাগত জানান এবং সর্বসম্মতিক্রমে এটি অনুমোদিত হয়।

এ প্রসঙ্গে অধ্যাপক শাহ্ নওয়াজ আলি বলেন, তিনি ফিন্যান্সিয়াল এক্সপার্ট কমিটির ২য় সভায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের বিষয়টি তুলে ধরেন। এ উপলক্ষে সেমিনার, কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব করা হয়েছে। এর ব্যয়ভার বাংলাদেশ সরকার বহন করবে।
তিনি আরও বলেন, পাকিস্তান প্রথমে এ প্রস্তাবের বিরোধিতা করলেও পরবর্তীতে সর্বসম্মতিক্রমে এটি অনুমোদিত হয়। দেশের বাইরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের বিষয়টি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন হবে। এর মাধ্যমে বাংলাদেশের মহান নেতা ও স্বাধীপনতার স্থপতির জীবনী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও তার অবদান সার্কভুক্ত দেশসহ বিশ্বের তরুণ প্রজন্ম জানতে পারবে।

পাশাপাশি এ আয়োজন শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সার্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটবে বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, সাউথ এশিয়ান ইউনিভার্সিটি সার্কভুক্ত ৮টি দেশের সমন্বয়ে গঠিত। ২০০৫ সালে প্রতিষ্ঠিত আন্তজার্তিক এ বিশ্ববিদ্যালয়টি ২০১০ সালে একাডেমিক কার্যক্রম শুরু করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ভারতের সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে উদযাপনের সিদ্ধান্ত

আপডেট টাইম : ১১:৪৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯