ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহে ইনসানিয়াত লাইভ ব্লাড ফাউন্ডেশন উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ রায়গঞ্জে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু: অংশ নিলেন দুই শতাধিক ইয়েমেনে প্রাণঘাতী বিমান হা/মলা চালিয়েছে সৌদি বাহিনী : হুতি গণমাধ্যম সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাবদার হোসেন (সাদ্দাত), চাইলেন জনগণের সমর্থন ও দোয়া ময়মনসিংহ-গাজীপুরে ৪ সাংবাদিক হ/ত্যার বিচার দাবিতে আন্দোলন সমন্বয় কমিটি গঠন গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে বসিলা খাল পুনরুদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু কুড়িগ্রামে মা ইলিশ আহরণ বন্ধে অভিযান, অবৈধ জাল জব্দ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান রুহুল কবির রিজভীর

ইজিবাইকে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চালকের

গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মিরাজ শেখ নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।

বুধবার সকাল পৌনে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভার লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ শেখ একই উপজেলার মহেশপুর ইউপির চরপদ্মবিলা গ্রামের ধলা মিয়া শেখের ছেলে।

কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম জানান, ইজিবাইক নিয়ে ভাটিয়াপাড়া গোলচত্বর থেকে পদ্মবিলা বাড়িতে যাচ্ছিলেন মিরাজ শেখ। পথে ভাটিয়াপাড়া ফ্লাইওভার পার হওয়ার সময় গোপালগঞ্জের গোবরা থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ইজিবাইকটির ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান চালক মিরাজ শেখ। মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে ইনসানিয়াত লাইভ ব্লাড ফাউন্ডেশন উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ

ইজিবাইকে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চালকের

আপডেট টাইম : ১১:০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩