ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন

এক ভাগ্য বদলের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘সুপার থার্টি

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: মানুষের ভাগ্য বদলে যেতে কতক্ষণ। আজ যিনি ফকির তিনি কাল আমিরের মর্যাদায়। আবার আজ যিনি ধনকুবের হিসেবে সবার সম্মান পাচ্ছেন কাল হয়তো তিনি রাস্তার ফকির। একজন হতদরিদ্র মানুষ হঠাৎ একদিন চলে এলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

তেমনই এক ভাগ্য বদলের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘সুপার থার্টি’। এ ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন বলিউড সুপারহিরো হৃত্বিক রোশান।
ছবির একটি দৃশ্যে দেখা যাবে রাস্তায় রাস্তায় পাঁপড় বিক্রি করছেন হৃত্বিক। গায়ে কার মলিন শার্ট। কাঁধে গামছা। ক্লান্ত অথচ পরিশ্রমী মুখের যুবক রাস্তায় পাঁপড় বিক্রি করছেন। ভালো করে না দেখলে বোঝাই যাবে না যুবকটি এত পরিচিত!

‘সুপার থার্টি’র শুটিংয়ে ঠিক এমন মেকআপেই ছিলেন নায়ক। আগামী ১২ জুলাই মুক্তি পাবে। তার আগে শুটিংয়ের বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।

বিকাশ বহেল পরিচালিত এই ছবির শুরু থেকেই বিতর্ক। কখনও প্রযোজনা সংস্থা ভেঙে যাচ্ছে, কখনও বা পরিচালক যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত হচ্ছেন। বারবার বদলেছে ‘সুপার থার্টি’র মুক্তির দিন।

গত দু’বছর হৃতিকের কোনও ছবি মুক্তি পায়নি। নতুন নতুন হিরোদের ভিড়ে হৃতিক খানিক কোণঠাসাই বলা যায়। ‘সুপার থার্টি’ দিয়ে নিজের হারানো জায়গাটা উদ্ধার করতে চাইছেন অভিনেতা। সম্ভবত সে কারণেই প্রত্যেকটা বিতর্ককে পাশ কাটিয়ে ছবিটা বাঁচানোর চেষ্টা করেছেন। ভেঙে যাওয়া ফ্যান্টম ফিল্মসের এটাই শেষ ছবি।

বিহারের গণিতজ্ঞ আনন্দ কুমারের জীবনের গল্পে তৈরি ‘সুপার থার্টি’। সমাজের নিচুতলার ছেলেমেয়েদের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রস্তুত করেন আনন্দ। গ্ল্যামারাস অবতার ছেড়ে আনন্দের চেহারার ছাঁচে নিজেকে ঢেলেছেন হৃতিক। গলার স্বর বদলেছেন। তার এই প্রচেষ্টা কতটা কার্যকর হল তা ছবি মুক্তিতেই বোঝা যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু

এক ভাগ্য বদলের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘সুপার থার্টি

আপডেট টাইম : ০৬:৪১:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯