ঢাকা ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনওর পূজা মন্ডপ পরিদর্শন তাহিরপুরে খালে বাঁশের বেড়া দিয়ে টাকা আদায়ের অভিযোগ বিএনপি নেতা হাফিজ মিয়ার বিরুদ্ধে কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান ‘দেশের মাটিতে খেলা, নিজেদের সেরাটা দিয়ে সম্মান ধরে রাখতে চাই’ : সানজিদা মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকির হত্যা ও দোয়ারাবাজারে এম এ মোতালিবের উপর হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী নেএকোণায় সাংবাদিক আলিফ হ/ত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন বাণিজ্য কূটনীতির লক্ষ্য নিয়ে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও টোকিওতে ২৭ অক্টোবর তারেক-তাকাইচি দ্বিপাক্ষিক বৈঠক

প্রীতমের সঙ্গে বিচ্ছেদ, হাসিমুখে কী বোঝালেন শেহতাজ?

প্রেম, ভালোবাসা আর একসঙ্গে পথচলার দীর্ঘ এক দশক। যে গল্পের শুরু প্রেম দিয়ে, পরিণতি পেয়েছিল বিয়েতে, সেই গল্পেই এবার নেমেছে যবনিকা। সংগীতশিল্পী প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা

হাশেমের বিচ্ছেদের খবরে মন খারাপ ভক্তদেরও। সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা, জল্পনা-কল্পনা। তবে এতসব আলোচনার ভিড়ে নীরব ছিলেন দুজনই।

সেই নীরবতার মধ্যেই এবার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করলেন শেহতাজ। প্রকৃতির স্নিগ্ধতায় ঘুরে বেড়ানো, বন্য প্রাণীদের ক্যামেরাবন্দি করা আর নিজের হাসিমুখের মুহূর্তগুলো ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।

রোববার (১৮ অক্টোবর) ফেসবুকে প্রকাশ করা ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, দেশের বাইরের কোনো পর্যটনকেন্দ্রে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।

ছবিতে শেহতাজকে বেশ হাসিখুশি দেখালেও, সেই হাসির আড়ালে কী অনুভূতি লুকিয়ে আছে, তা অজানাই। ছবির সঙ্গে দীর্ঘ কোনো ক্যাপশন দেননি তিনি।

শুধু যুক্ত করেছেন একটি উড়ন্ত পায়রার ইমোজি। আর তাতেই ভক্তদের কৌতূহল। কেউ বলছেন, বিচ্ছেদের পর নিজেকে নতুন করে গুছিয়ে নিচ্ছেন শেহতাজ। কেউবা প্রশংসা করছেন তার মানসিক দৃঢ়তার।

গত ৫ অক্টোবর রাতে সামাজিক মাধ্যমে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের সিদ্ধান্ত জানান প্রীতম হাসান ও শেহতাজ। পাঁচ বছরের প্রেমের পর ২০২২ সালের অক্টোবরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিয়ে করেছিলেন তারা।

দীর্ঘ এক দশকের সম্পর্কের ইতি টানলেও, একসঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার জন্য একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুজন। জানিয়েছেন, আলাদা পথে হাঁটলেও পারস্পরিক সম্মান ও শুভকামনা বজায় থাকবে সব সময়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনওর পূজা মন্ডপ পরিদর্শন

প্রীতমের সঙ্গে বিচ্ছেদ, হাসিমুখে কী বোঝালেন শেহতাজ?

আপডেট টাইম : ০৪:৫৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬