ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে খালে বাঁশের বেড়া দিয়ে টাকা আদায়ের অভিযোগ বিএনপি নেতা হাফিজ মিয়ার বিরুদ্ধে কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান ‘দেশের মাটিতে খেলা, নিজেদের সেরাটা দিয়ে সম্মান ধরে রাখতে চাই’ : সানজিদা মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকির হত্যা ও দোয়ারাবাজারে এম এ মোতালিবের উপর হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী নেএকোণায় সাংবাদিক আলিফ হ/ত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন বাণিজ্য কূটনীতির লক্ষ্য নিয়ে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও টোকিওতে ২৭ অক্টোবর তারেক-তাকাইচি দ্বিপাক্ষিক বৈঠক রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী

বাণিজ্য কূটনীতির লক্ষ্য নিয়ে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার ভারতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ বছর এটি তার দ্বিতীয় সরকারি ভারত সফর। এ সফরে কূটনীতির পাশাপাশি বাণিজ্যিক বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ভারতে আসার আগে রুবিও উজবেকিস্তান সফর করেন। সেখানে তিনি মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে অংশীদারত্ব জোরদারের আহ্বান জানান। এরপর তিনি মুম্বাইয়ে পৌঁছান। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের সঙ্গে আলোচনা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

মুম্বাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এর আগে, গত মে মাসে তিনি নয়াদিল্লি ও কলকাতা সফর করেন। সে সময় তিনি তাজমহলও ঘুরে দেখেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন।

তবে এবার মোদির সঙ্গে রুবিওর বৈঠকের কোনো সূচি নেই।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের জামনগর সফর করবেন। বন্দরনগরী জামনগর ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স শিল্পগোষ্ঠীর অন্যতম প্রধান কেন্দ্র। সেখানে অবস্থিত গোষ্ঠীটির প্রধান তেল শোধনাগারটি বিশ্বের বৃহত্তম।

এ ছাড়া ২০০৮ সালের মুম্বাই হামলায় নিহত ১৬৬ জনের স্মরণে একটি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে তার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তাহিরপুরে খালে বাঁশের বেড়া দিয়ে টাকা আদায়ের অভিযোগ বিএনপি নেতা হাফিজ মিয়ার বিরুদ্ধে

বাণিজ্য কূটনীতির লক্ষ্য নিয়ে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

আপডেট টাইম : ০৫:১৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬