বিনোদন প্রতিবেদক: রুপালি পর্দায় অভিনয়শৈলী দিয়ে দর্শকদের মুগ্ধ করে আসছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব, ফ্যাশন ও সৌন্দর্যের কারণেও নিয়মিত আলোচনায় থাকেন তিনি। পর্দার বাইরের জীবন ব্যক্তিগত রাখতেই বেশি পছন্দ করেন এই অভিনেত্রী। প্রকৃতির প্রতি ভালোবাসা এবং নিজস্ব জীবনযাপনের ধরনও তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি ভক্তদের জন্য নিয়ে আসে নানা মুহূর্তের খবর। বয়সের হিসাব যতই এগিয়ে চলুক, সৌন্দর্যে যেন সময়কে থমকে দেওয়ার নাম জয়া আহসান! গোলাপি আভায় মোড়ানো স্যাটিনের পোশাক, খোলা চুলের ঢেউ আর মায়াবী অভিব্যক্তিতে নতুন ফটোশুটে ধরা দিলেন এই অভিনেত্রী।
ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে জয়া লিখেছেন, ‘গোলাপির ছোঁয়া, ঝামেলার শেষ নেই।’
শেয়ার করা ছবিতে তাকে দেখা গেছে হালকা গোলাপি আভাযুক্ত স্যাটিনের পোশাকে। খোলা চুলের ঢেউ, নরম সাজে ছবিগুলোতে ফুটে উঠেছে তার স্বতন্ত্র ফ্যাশন-ভাবনা। কখনো টেবিলে ভর দিয়ে, কখনো চেয়ারে বসে ক্যামেরার সামনে ভিন্ন ভঙ্গিতে ধরা দিয়েছেন অভিনেত্রী।
এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা জয়ার রূপের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘ছবি যখন কথা বলে।’ আরেকজন লিখেছেন,‘আপনি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছেন।’
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















