ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষ/ণচেষ্টা, যুবক আ/টক মক্কায় ডায়মন্ড প্রবাসী গ্রুপের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুদান থেকে জেদ্দায় পৌঁছেছেন আরো ১৭৬ বাংলাদেশি

যুদ্ধকবলিত সুদান থেকে আরো ১৭৬ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে জেদ্দা বিমানবন্দরে পৌঁছেছেন।

বুধবার (১০ মে) বিকালে বদর এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তারা জেদ্দা পৌঁছান। আজ রাতে আরো দুটি ফ্লাইটে ৩০২ জন এবং আগামীকাল রাতে আরো ৭৪ জন বাংলা‌দে‌শির জেদ্দায় পৌঁছা‌নোর কথা র‌য়ে‌ছে।

রিয়া‌দের বাংলা‌দেশ দূতাবাস এসব তথ‌্য জা‌নি‌য়ে‌ছে। দূতাবাস জানায়, সুদানের বদর এয়ারলাইন্সে বুধবার বিকেলে জেদ্দায় পৌঁছেছেন আরো ১৭৬ বাংলাদেশি। জেদ্দা বিমানবন্দরে এসব বাংলা‌দে‌শিদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হকও উপস্থিত ছিলেন।

দূতাবাস জানিয়েছে, সৌ‌দি আরবের স্থানীয় সময় বুধবার রা‌তে বদর এয়ারলাইন্সের আরো দুটি ফ্লাইটে ৩০২ জন এবং আগামীকাল বৃহস্প‌তিবার রাতে আরো ৭৪ জন বাংলা‌দে‌শি জেদ্দায় পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।
দূতাবাস জানায়, সুদান থেকে প্রত্যাগত ১৭৬ বাংলাদেশির ম‌ধ্যে ৫২ জন বুধবার রা‌ত ১টায় জেদ্দা এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা কর‌বেন। আগামীকাল কাতার এয়ারলাইন্সে ১৩০ জন ও মদিনা হতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২৩৮ জন দেশে ফিরবেন।

অন্যদের বিভিন্ন ফ্লাইটে শিগ‌গিরই দেশে পাঠানো হবে। এ সকল বাংলাদেশিদের জন্য জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ইংরেজি সেকশনে বিশ্রাম, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানানো হয়।

এর আগে গত ৮ মে সুদান থেকে জেদ্দা হয়ে ১৩৬ জন যাত্রী বাংলাদেশে পৌঁছে। সুদানে প্রায় এক হাজার পাঁচশত বাংলাদেশি নাগরিক বসবাস করেন, এরমধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে নেওয়া হবে। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এ ব্যাপারে সকল প্রস্তুতি গ্রহণ করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত

সুদান থেকে জেদ্দায় পৌঁছেছেন আরো ১৭৬ বাংলাদেশি

আপডেট টাইম : ০৭:৫০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩