ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ , চট্টগ্রাম ও বরিশালে হতে পারে ভারী বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটা আরও ঘণীভূত হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম ও বরিশালের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আগামী তিনদিন বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

রোববার (৩০ জুন) সকাল ৯টা পরবর্তী পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
এ বিষয়ে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম সিটিজেন নিউজকে বলেন, ‘লঘুচাপ সৃষ্টি হয়ে গেছে। আজ সকালে আমরা সেটা ঘোষণাও দিয়েছি। লঘুচাপের প্রভাবে বৃষ্টি হবে চট্টগ্রাম ও বরিশালে। আর লঘুচাপের অবস্থান ভেদে দেশের অন্যান্য স্থানে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।’

ঢাকায় রোববার সকালে থেমে থেমে একাধিকবার বৃষ্টিপাত হয়েছে। আবার রোদও উঠেছে। আকাশ মেঘলা রয়েছে।

এ বিষয়ে শাহিনুল ইসলাম বলেন, ‘ঢাকায় লঘুচাপের কারণে কোনো বৃষ্টিপাত হচ্ছে না। ঢাকাতে বৃষ্টিপাত বন্ধ হয়ে গেছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আপাতত নেই। আকাশ মেঘলা থাকতে পারে।’

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সারাদেশের বৃষ্টিপাতের বিষয়ে পূর্বাভাসে বলা হয়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা দেশের পূর্বাঞ্চলে সামান্য কমতে পারে এবং অন্য জায়গায় তা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ , চট্টগ্রাম ও বরিশালে হতে পারে ভারী বৃষ্টি

আপডেট টাইম : ০১:৪৩:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯