ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি আটক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুড়িগ্রামে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এর শুভেচ্ছা বার্তা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৩ লাখের পর ফের সাড়ে ৬ লাখ টাকা ব্যয়, জবির ফুডকোর্ট নির্মাণে প্রশ্ন ১৩ লাখের পর ফের সাড়ে ৬ লাখ টাকা ব্যয়, জবির ফুডকোর্ট নির্মাণে প্রশ্ন গোদাগাড়ীর কৃতী সন্তান সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা ড. এম এনামুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ঢাকা-১৭ আসন: প্রচার-প্রচারণা শেষ, সোমবার ভোট

নিজস্ব প্রতিবেদকঃ আগামীকাল সোমবার জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচন। একই দিন দেশের মোট ৭৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী এলাকাগুলোতে গতকাল শনিবার সকালে নির্বাচনী প্রচারণা বন্ধ এবং মধ্যরাতে মোটরসাইকেল চালাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ রবিবার রাত ১২টার পর থেকে নির্বাচনী এলাকায় সাধারণভাবে ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার ও ইজি বাইক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

তবে মহাসড়কগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকছে। এ ছাড়া নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিক, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং জরুরি সেবার কাজে ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচন নানা কারণে দেশবাসীর মনোযোগ কেড়েছে। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়।

নির্বাচন কমিশন এই উপনির্বাচনে ইভিএম ব্যবহার না করে ব্যালটের মাধ্যমে ভোট নিতে যাচ্ছে। তবে প্রতিটি ভোটকেন্দ্রের ভোটকক্ষগুলোতে সিসি ক্যামেরা থাকবে। এ আসনের মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০।

১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন আটজন। তাঁদের মধ্যে দলীয় প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. আশরাফুল আলম (হিরো আলম) এবং মো. তারিকুল ইসলাম।

প্রার্থীদের মধ্যে প্রচারণায় বেশি তৎপর ছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির লাঙল প্রতীকের সিকদার আনিসুর রহমান এবং একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম।

এ নির্বাচনে রাজপথের প্রধান বিরোধী বিএনপি অংশ নেয়নি। এ ছাড়া প্রায় প্রতিটি নির্বাচনে অংশ নেওয়া দল ইসলামী আন্দোলন বাংলাদেশও প্রার্থী দেয়নি।

গতকাল সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণার সময়সীমা নির্ধারিত থাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কেউ প্রচারণায় নামেননি। তবে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম গতকাল সন্ধ্যায় রাজধানীর রামপুরায় সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি ভোটের আগের রাতে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার না পাঠাতে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছেন বলে জানান। এ ছাড়া তিনি ভোটের দিন নিকেতন, সাততলা বস্তি এবং কালাচাঁদপুর এলাকায় গণ্ডগোল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

যে ৭৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনঃ সোমবার যে ৭৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন হতে যাচ্ছে তার মধ্যে সাধারণ নির্বাচন বা সব পদে নির্বাচন হবে ৩৯টিতে। এর মধ্যে সাতটি পৌরসভায় সাধারণ নির্বাচন হবে। এ সাত পৌরসভায় ভোট গ্রহণ করা হবে ইভিএমে। পৌরসভাগুলো হচ্ছে পিরোজপুরের ভাণ্ডারিয়া, চাঁদপুরের ছেংগারচর, কুমিল্লার দেবীদ্বার, যশোরের বেনাপোল, চট্টগ্রামের দোহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট ও সিরাজগঞ্জের তাড়াশ। এ ছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর, জামালপুরের জামালপুর ও নীলফামারীর ডোমার পৌরসভায় কাউন্সিলর পদে উপনির্বাচন হবে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে রাজশাহীর বাঘা ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। এ ছাড়া ৬৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এর মধ্যে ২৯টিতে সাধারণ ও ৩৭টিতে উপনির্বাচন হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন

ঢাকা-১৭ আসন: প্রচার-প্রচারণা শেষ, সোমবার ভোট

আপডেট টাইম : ১১:১৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩