ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

নীলফামারীতে হাঁসের মাংস নিয়ে তুলকালাম কাণ্ড

নীলফামারীর সৈয়দপুরে হাঁসের মাংস নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। এ ঘটনায় মারামারি থেকে শুরু করে সড়ক অবরোধ, থানায় অভিযোগ শেষপর্যন্ত অনির্দিষ্টকালের জন্য হোটেল-রেস্তোরাঁ বন্ধ ঘোষণা করেছেন হোটেল-রেস্তোরাঁ মালিক ও শ্রমিকেরা।

শুক্রবার (২৫ আগস্ট) রাতে স্থানীয় তাজির উদ্দিন গ্র্যান্ড নামে একটি হোটেলে এ ঘটনা ঘটে। শনিবার (২৬ আগস্ট) সকাল থেকে হোটেল মালিক ও শ্রমিক সমিতি যৌথভাবে এ ঘোষণা দেন। এ ছাড়া হামলাকারীদের বিরুদ্ধে তারা সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, শুক্রবার রাতে সৈয়দপুরের পিকআপ শ্রমিকদের কয়েকজন ঐ হোটেলে খাবার খেতে যান। এ সময় হোটেল শ্রমিককে তারা হাঁসের মাংস পরিবেশন করতে বলেন। হোটেল শ্রমিক পরিবেশনকৃত মাংস হাঁসের দাবি করলেও খাওয়ার পর সেগুলো ব্রয়লার মুরগির মাংস বলে অভিযোগ করেন পিকআপ শ্রমিকেরা।

এ নিয়ে হোটেল শ্রমিকদের সঙ্গে তাদের কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে আরো কয়েকজন পিকআপ শ্রমিক গিয়ে হোটেল শ্রমিকদের মারধর ও হোটেলের আসবাবপত্র ভাঙচুর করেন। এ খবর ছড়িয়ে পড়লে সব হোটেল বন্ধ করে মালিক ও শ্রমিকেরা শহরের বঙ্গবন্ধু চত্বরে জমায়েত হন। তারা গভীর রাত পর্যন্ত বঙ্গবন্ধু সড়ক (রংপুর রোড) অবরোধ করে রাখেন।

পরে পুলিশ প্রশাসনের অনুরোধে অবরোধকারীরা সড়ক থেকে সরে যান। তবে তারা অনির্দিষ্টকালের জন্য হোটেল-রেস্তোরাঁ বন্ধ ঘোষণা করেন। শনিবার শহর ও আশপাশের আড়াই শতাধিক হোটেল-রেস্তোরাঁ বন্ধ ছিল।

সৈয়দপুর হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সখেন ঘোষ জানান, ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত হোটেল খোলা রাখলে মালিক সমিতি ও হোটেল শ্রমিক সাংগঠনিক ব্যবস্থা নেবে।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

নীলফামারীতে হাঁসের মাংস নিয়ে তুলকালাম কাণ্ড

আপডেট টাইম : ১০:২৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩