ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশ লড়বে আজ

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে ভারতের কাছে হেরে শুরু করে বাংলাদেশ। ফাইনালে তাদেরকেই পেল লাল-সবুজের কিশোররা। আজ ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় শুরু হবে ফাইনাল।

এ-গ্রুপে ভারতের কাছে হারলেও নেপালকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে মোর্শেদ আলীরা। আর সেমিতে ভারত ৮-০ গোলে মালদ্বীপকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করে।

ফরোয়ার্ড মো. মোর্শেদ আলী বলে, ‘ইনশাআল্লাহ ফাইনালে আমাদের লক্ষ্য থাকবে গোল করে দেশের জন্য ট্রফি নিয়ে যাওয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

আরেক ফরোয়ার্ড আবু সাইদ বলেন, ‘সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া। পাকিস্তানের বিপক্ষে নিজে গোল করে এবং অ্যাসিস্ট করে দলকে জেতাতে পেরেছি। ফাইনালে আমাদের প্রতিপক্ষ ভারত। আমাদের ফরোয়ার্ড লাইনের লক্ষ্য থাকবে এই ম্যাচেও দলকে জেতানো।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশ লড়বে আজ

আপডেট টাইম : ১০:৫৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩