ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ৫ অক্টোবর। তার আগমুহূর্তে নিজেদের সবশেষ ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে টাইগারদের নেতৃত্ব দিবেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

এ সিরিজে বিশ্রাম পেয়েছেন বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তবে দলের মূল ক্রিকেটাররা না থাকলেও ব্যালেন্সড দল নিয়েই মাঠে নামতে চায় টাইগাররা। শুধু ক্রিকেটারই নয়, দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের পরিবর্তে এ সিরিজে কোচের ভূমিকায় দেখা যাবে তার সহকারী নিক পোথাসকে।

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ফিরছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। স্বাভাবিকভাবেই কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে লিটনকে।

এশিয়া কাপের ভারত ম্যাচে সুযোগ পাওয়া বিজয় খেলতে পারেন তিন নম্বর পজিশনে। চারে খেলার সম্ভাবনা রয়েছে তাওহীদ হৃদয়ের। পাঁচে নামতে পারেন রিয়াদ। পুরো ম্যাচ জুড়ে আলাদা নজর থাকবে এই ক্রিকেটারের ওপর।

রিয়াদের মতো আলাদা নজরে থাকবেন ছয়ে নামার সম্ভাবনা থাকা সৌম্য সরকারও। সাতে শেখ মাহেদী হাসান, আটে খেলবেন নাসুম আহমেদ, নয়ে রিশাদ হোসেন। দুই পেসার হিসেবে একাদশে থাকতে পারেন তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

আপডেট টাইম : ১০:৩০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩