ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার আশ্বাস দিলেন সুইডেন

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ তৈরি এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে সহযোগিতা দিতে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে সুইডেন।

বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত শারলোটা স্লাইটার। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় রাষ্ট্রদূত জানান, আগামী ফেব্রুয়ারিতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘থার্ড গ্লোবাল মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন রোড সেফটি’। সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে যোগদানের জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ঢাকা মহানগরীতে গণপরিবহনের সক্ষমতা বাড়াতে মানসম্পন্ন সুইডিস বাস সরবরাহে আগ্রহ প্রকাশ করেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার আশ্বাস দিলেন সুইডেন

আপডেট টাইম : ০৪:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯