সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা মুখের ত্বকের শত্রু এই পাঁচ জিনি চাকরির পাশাপাশি অনলাইনে অর্থ উপার্জনের ১০ উপাচাকরির পাশাপাশি অনলাইনে অর্থ উপার্জনের ১০ উপায় দ্বিতীয় সন্তানের বাবা হলেন ‘জওয়ান’ নির্মাতা অ্যাটলি ফরহাদ হোসেন দম্পতির আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ধাম‌ইরহাটে ক্ষতিকর কীটনাশক প্রয়োগে ইরি বোরো ধান বিনষ্ট ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে  ভিডিও ধারণ নারীসহ দুই সদস্যকে আটক করেছে পুলিশ ২২ বছরে মধ্যপ্রাচ্যে ১ কোটি ১৪ লাখ শ্রমিক প্রেরণ করা হয়েছে

নির্বাচনী পরিবেশ দেখতে জেলায় জেলায় নির্বাচন কমিশনাররা

  • আপডেট টাইম : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৩২ বার পঠিত

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর সেই ভোটের পরিবেশ দেখতে বিভিন্ন জেলা সফর শুরু করেছেন নির্বাচন কমিশনাররা।

মঙ্গলবার নির্বাচন কমিশন এক অফিস আদেশে জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের পরিবেশ দেখতে তিন নির্বাচন কমিশনার দেশের বিভিন্ন বিভাগে যাবেন।

জানা গেছে, কমিশনার বেগম রাশেদা সুলতানা ২৬ থেকে ২৯ নভেম্বর রাজশাহী বিভাগ সফর করবেন। এরপর ২৩ ও ২৪ নভেম্বর সিলেট ও মৌলভীবাজার সফর করবেন আরেক কমিশনার মো. আনিছুর রহমান।

বুধবার থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। ২২ ও ২৩ নভেম্বর মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর সফর করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. আহসান হাবিব খান। সফরের সময় নির্বাচন কমিশনাররা জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।

আগামী ১৮ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com