ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ২০ এপ্রিল সোমবার সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও প্রশান্ত চক্রবর্তী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশীষ কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন এমটি- ইপিআই ছারোয়ার হোসেন ও হাসপাতালের অন্যান্য স্টাফ বৃন্দ।জানা গেছে ২৪ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত ১৫ হাজার ১৭১ শিশুকে ১টি স্থায়ী কেন্দ্র ও ২৪০ টি আউট বিট কেন্দ্রে টিকা প্রদান করা হবে। ২৫ জন টিকাদান কর্মী ৫০ জন স্বেচ্ছাসেবী এবং ২৪ জন সুপারভাইজার টিকাদান কাজে নিয়োজিত আছেন। ৬ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত প্রত্যেক শিশুকে হাম-রুবেলা টিকাদান করা হবে। প্রথম দিনের টিকাদানের লক্ষ্যমাত্রা ১০৩৫ জন থাকলেও টিকা প্রদান করা হয়েছে ১৩১২ জনকে।