বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সংসদে সাউন্ড সিস্টেমে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা নেয়া হবে : চিফ হুইপ দিনাজপুর বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের দরগাঁজল গ্রামের বদলগাছীতে শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময় সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হৃদয় চ্যাম্পিয়ন বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন মজুমদার সুকেশ চন্দ্রশেখরের জামিন, আলোচনায় আবারও জ্যাকুলিনের সঙ্গে সম্পর্ক পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিস্ট্রেশন শুরু উলিপুরে অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় কৃষকদের সর্বনাশ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণে ঢাকা শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা ​কালিয়াকৈরকে‘মডেল পৌরসভা’গড়তে চান বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন

গোল উৎসব করে শেষ ষোলোতে আর্সেনাল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

ড্র করলেই শেষ ষোলোতে, জিতলে গ্রুপসেরা। বিপদমুক্ত এমন সমীকরণের ম্যাচে লেন্সের জালে গোল উৎসব করেছে আর্সেনাল। ম্যাচটিতে প্রতিপক্ষের জালে ৬বার বল পাঠিয়েছে গানার্সরা। আর তাতেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে মিকেল আর্তেতার দল।

বুধবার রাতে এমিরেটস স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ‘বি’ গ্রুপের ম্যাচে লেন্সের মুখোমুখি হয়েছিল আর্সেনাল। যেখানে ফরাসি ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশ জায়ান্টরা। এতে পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল।

দাপট দেখিয়ে খেলা ম্যাচে ত্রয়োদশ মিনিটে কাই হাভার্টজের গোলে লিড নেয় আর্সেনাল। সাত মিনিট পর গ্যাব্রিয়েল জেসুস দুই ডিফেন্ডারকে কাটিয়ে করেন দারুণ এক গোল।

ম্যাচের ২৩তম মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ইংলিশ ফুটবলার বুকায়ো সাকা। এর মিনিট চারেক পরই দুর্দান্ত বাঁকানো শটে লেন্স গোলরক্ষক ব্রাইস সাম্বাকে পরাস্ত করেন মার্টিনেলি।

গানার্স অধিনায়ক মার্টিন ওডেগার্ড প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটেই দলের পাঁচ নম্বর গোলটি করেন। এতে ৫-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আতের্তার শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে অবশ্য অনেকটা সময় আর্সেনালকে আটকে রেখেছিল লেন্স। তবে ৮৫তম মিনিটে নিজেদের বক্সে আবদুকদির খোসানভের হাতে বল লাগলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। আর্সেনালের বদলি ফুটবলার জর্জিনহো গোল করতে ভুল করেননি। শেষ পর্যন্ত ৬-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে গানার্সরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com