বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বিজিবির অভিযানে মাদকদ্রব্য জব্দ বরিশালে চরমোনাই ঘাটে লঞ্চডুবি কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত ‘বাংলাদেশ-জাপানের বন্ধুত্ব অভিন্ন আকাঙ্ক্ষা ও অগ্রগতির গভীরে প্রোথিত’ বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংবাদকর্মীদের সব ধরনের সুরক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার: আলমগীর হোসেন চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৩৩৮ ওসি বদলিতে ইসির অনুমোদন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩৩৮ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলির বিষয়টি অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন দেয় সংস্থাটি।

এর আগে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পর্যায়ক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল ইসি। তার ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৩৩৮ থানার ওসির বদলির তালিকা পাঠানো হয় ইসিতে।

বুধবার (৬ ডিসেম্বর) বদলির প্রস্তাব এসেছে বলে গণমাধ্যমে জানিয়েছিল ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

গত ৩০ নভেম্বর সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। এজন্য কাদের বদলি করা হবে সেই প্রস্তাব পাঠানোর জন্য বলে সংস্থাটি।

সেই নির্দেশনার আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব পাঠালে প্রথম ধাপে ৪৭ জন ইউএনওকে বদলির অনুমোদন দেয় ইসি। আরো ২০ জনের মতো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে সে সময় কোনো থানার ওসিকে বদলি করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com