বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
‘বাংলাদেশ-জাপানের বন্ধুত্ব অভিন্ন আকাঙ্ক্ষা ও অগ্রগতির গভীরে প্রোথিত’ বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংবাদকর্মীদের সব ধরনের সুরক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার: আলমগীর হোসেন চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু খাগড়াছড়িতে ক্যজাই মারমা’র ৩০তম শহীদ বার্ষিকীতে পিসিপি’র প্রদীপ প্রজ্বলন গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫ ​ পিরোজপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে এক ব্যবসায়ীর কারাদণ্ড

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২ বার পঠিত

জেলার পাটগ্রামে বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন হোসেন (৩০) নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২ টার দিকে উপজেলার জগৎবেড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম জগৎবেড় কামারটারি এলাকায় একটি ধান ভাঙা মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন একই ইউনিয়নের ভান্ডারদহ গ্রামের লুৎফর রহমানের পুত্র। তিনি পেশায় ইলেক্ট্রিশিয়ান ছিলেন এবং স্থানীয়ভাবে বিদ্যুতের কাজ করতেন।

স্থানীয়রা জানান, বিদ্যুতের লাইনে কাজ করার জন্য তিনি খুঁটিতে ওঠেন। কাজ করার একপর্যায়ে অসতর্কতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। এতে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পাটগ্রাম থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পারিবারিক সূত্রে জানা যায়, ছোটোবেলায় বাবা-মায়ের বিচ্ছেদের পর মামুন তার নানা মোসলেম উদ্দিনের বাড়িতে বেড়ে ওঠেন এবং সেখানেই বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।

পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) স্বপন পাল জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com