বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বিজিবির অভিযানে মাদকদ্রব্য জব্দ বরিশালে চরমোনাই ঘাটে লঞ্চডুবি কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত ‘বাংলাদেশ-জাপানের বন্ধুত্ব অভিন্ন আকাঙ্ক্ষা ও অগ্রগতির গভীরে প্রোথিত’ বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংবাদকর্মীদের সব ধরনের সুরক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার: আলমগীর হোসেন চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সংবাদকর্মীদের সব ধরনের সুরক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার: আলমগীর হোসেন

  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২ বার পঠিত

জাকির হোসেন
পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সংবাদকর্মীরা যাতে নির্ভয়ে ও স্বাধীনভাবে সত্য সংবাদ প্রকাশ করতে পারেন, সে জন্য সরকার তাদের সব ধরনের সুরক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।

মঙ্গলবার রাত ৮টার দিকে পিরোজপুরের জিয়ানগর প্রেসক্লাবে উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলমগীর হোসেন বলেন, “আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন—এই দেশের সব গণমাধ্যম মুক্তভাবে কাজ করবে এবং সাংবাদিকরা নির্ভয়ে সত্য সংবাদ প্রকাশ করবেন। সরকার সবসময় তাদের পাশে থাকবে।”

তিনি আরও বলেন, “আমি নিজেও একজন সংবাদকর্মী ছিলাম। পিরোজপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার প্রতিষ্ঠিত পত্রিকা ‘সাপ্তাহিক উদয়ন বার্তা’র মাধ্যমে সবসময় সত্য প্রকাশের চেষ্টা করেছি। তাই আপনাদের কাছেও প্রত্যাশা থাকবে—আপনারা সত্য ও ন্যায়ের পথে থেকে সমাজের কল্যাণে কাজ করবেন।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সমাজের বিবেক। সমাজের মানুষ আপনাদের দিকে তাকিয়ে থাকে। তাই বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে সত্য তুলে ধরাই আপনাদের দায়িত্ব।”
সভায় উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধিদের উদ্দেশে আলমগীর হোসেন বলেন, “আপনারা দেশের অন্যতম পরামর্শক। এলাকার উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সবসময় আমাদের সঠিক দিকনির্দেশনা দেবেন।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জিয়ানগর প্রেসক্লাবের সভাপতি খান মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, সহ-সভাপতি আলমগীর কবির মান্নু ও মো. জাকির হোসেন, সাংবাদিক আসানুল হক সগীর, উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মাস্তান হাফিজ, সমাজসেবক মিজানুর রহমান মাতুব্বরসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com