বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের বর্ষপূর্তি, সেবা নিয়েছেন ৪১৫৯৬ জন

  • আপডেট টাইম : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত হয়েছে। এই এক বছরে হাসপাতালটির ৫টি সেন্টারের ২০টি বিভাগে সর্বমোট ৪১ হাজার ৫৯৬ জন রোগী সেবা নিয়েছেন। এছাড়া একই সময়ে হাসপাতালের ৫টি বিভাগে ল্যাবরেটরি সার্ভিসের আওতায় ৯১ হাজার ৯৫২টি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

বুধবার সুপার স্পেশালাইজড হাসপাতালের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়েছে।

সভায় বলা হয়, রেডিওলজি অ্যান্ড ইমের্জিং সেন্টারের আওতায় এখন পর্যন্ত মোট ৬ হাজার ৮৭০টি পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮৭৭টি এমআরআই, ১ হাজার ১০৭টি সিটি স্ক্যান, ২৯টি বিএমডি, ১ হাজার ৮০৯টি আল্ট্রাসোনোগ্রাফি, ২ হাজার ৪৭টি এক্সরে ও একটি ম্যামোগ্রাফি করা হয়েছে। কার্ডিওভাস্কুলার অ্যান্ড স্ট্রোক সেন্টারের আওতায় প্রসিডিউর সংখ্যা সর্বমোট ৩ হাজার ৯৭২টি।

আরো জানানো হয়, হেপাটোবিলিয়ারি হেপাটোলজি অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের আওতায় প্রসিডিউর সংখ্যা ১০ হাজার ২৫টি। কিডনি ডিজিজ অ্যান্ড কিডনি ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের আওতায় ২৭৯টি ডায়ালাইসিস ও ১৬টি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে।

আলোচনা সভায় বলা হয়, গত ৫ জুলাই থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সুপার স্পেশালাইজড হাসপাতালের আন্তঃবিভাগে ৯৭টি অপারেশন সম্পন্ন হয় এবং সর্বমোট ৬৩৮ জন রোগী আন্তঃবিভাগে ভর্তি হয়ে সেবা গ্রহণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com