ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা দলে সুজনের দুই মেরুদণ্ড

দুর্দান্ত ঢাকার শুরুটা হলো দুর্দান্ত। টুর্নামেন্টের হট ফেবারিট এবং বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে তারা হারিয়েছে সহজ জয়ে। ম্যাচটা শেষ ওভার পর্যন্ত টেনে নিলেও খুব বেশি চাপের ছিল না পরিস্থিতি। ঢাকা জিতেছে ৫ উইকেট হাতে রেখে। তবে কাজের কাজ করে রেখেছিলেন বোলাররাই।

উড়তে থাকা কুমিল্লার ব্যাটিং ইউনিটকে শেষদিকে চেপে ধরেছেন ঢাকার বোলাররা। হ্যাটট্রিক পেয়েছেন শরিফুল ইসলাম। তাসকিনও সামাল দিয়েছেন চাপ। গতকাল মাঠ ছাড়ার সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে ঢাকার প্রধান কোচ সুজন তাই দুই বোলারকে কৃতিত্ব দিতে ভুললেন না।

জয়ের পর সুজন বলেন, ‘তাসকিন-শরিফুলকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে শেষ দুই ওভারে যেভাবে বোলিং করেছে, খেলাটাকে আটকে রেখেছে। আমি আশা করছিলাম হয়ত ১৫৫ কিংবা ১৬০ রান তাড়া করতে হবে। ওইখান থেকে ১৭ রান কম দেয়া বিরাট ব্যাপার। দুজনই আমার মেরুদণ্ড ঢাকার তারকা। তাসকিন-শরিফুলের এই পারফরম্যান্সটাই আমি চাই, তারা ঠিকঠাক দিয়েছে। হয়তবা আমাদের জন্য কাজ করার অনেক জায়গা আছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা দলে সুজনের দুই মেরুদণ্ড

আপডেট টাইম : ১১:২২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪