রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

দক্ষিণখানে ড্রেনসহ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

  • আপডেট টাইম : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৪ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দক্ষিণখানে ৪৮ নং ওয়ার্ডের হলানে ড্রেনসহ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন ঢাকা-১৮ আসনের সংসদ-সদস্য, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী এমপি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাইম, ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শামিমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

ঢাকা-১৮ আসনের সংসদ-সদস্য মো. খসরু চৌধুরী বলেন, আগামী ৫ বছর ঢাকা-১৮ আসনে ব্যাপক উন্নয়নমূলক কাজ করা হবে। সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় পূর্বক স্বল্পতম সময়ের মধ্যে টেকসই পরিবর্তন নিশ্চিত করা হবে। ঢাকা-১৮ আসনের উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করে যাবো। আমি ঢাকা-১৮ আসনকে দেশের সব আসনের মধ্যে সেরা আসন করার প্রয়াস নিয়ে এগিয়ে যাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com