রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইডকলের অর্থায়নে বাস্তবায়িত রুফটপ সোলার প্রকল্প পরিদর্শন করলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বর্ষবরণ হবে বৈশাখী শোভাযাত্রা নামে : সংস্কৃতিমন্ত্রী কোহলি-ক্যালিসদের ক্লাবে রিজভি ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ ট্রাক চালক সুজন হত্যা : হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট নতুন স্টেডিয়ামে মেসির প্রথম গোল; ইন্টার মিয়ামির ড্র শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত সংসদের অধিবেশন শুরু রাষ্ট্রপতি নিজ শহর পাবনা থেকে ঢাকায় ফিরেছেন অতীত সরকারের ভুলে হামের সংকট, সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান — ড. জিয়াউদ্দিন হায়দার

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে আজ রোববার তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক হিরোআকি শিগা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট ও জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন ও জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় বিশেষ করে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, গবেষণার অবকাঠামো উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা জোরদারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণে আশাবাদ ব্যক্ত করেন।

অপরদিকে অধ্যাপক হিরোআকি শিগা দুই প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com