রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৪ জাতীয় দলের স্পিন বোলিং কোচ রফিক সাংবাদিক পরিচয়ে ভাই বলায়, চটলেন কুড়িগ্রাম সদর উপজেলা এসিল্যান্ড ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক মাহদী আমিন ও ছালেহ শিবলীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ইডকলের অর্থায়নে বাস্তবায়িত রুফটপ সোলার প্রকল্প পরিদর্শন করলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বর্ষবরণ হবে বৈশাখী শোভাযাত্রা নামে : সংস্কৃতিমন্ত্রী কোহলি-ক্যালিসদের ক্লাবে রিজভি ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

ইডকলের অর্থায়নে বাস্তবায়িত রুফটপ সোলার প্রকল্প পরিদর্শন করলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর

  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

 বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যাঁ পেসমে বাংলাদেশে পরিচ্ছন্ন জ্বালানি খাতে অগ্রগতি পর্যালোচনার অংশ হিসেবে জিপিএইচ ইস্পাত লিমিটেড-এর ৬.০৫ মেগাওয়াটপিক রুফটপ সোলার প্রকল্প পরিদর্শন করেছেন।

গতকাল বিশ্বব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমসহ তিনি এ প্রকল্পটি পরিদর্শন করেন। দেশের শিল্প খাতে অন্যতম বৃহৎ এ রুফটপ সোলার স্থাপনাটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)-এর অর্থায়নে বাস্তবায়িত হয়েছে।

পরিদর্শনকালে ইডকল-এর নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলমগীর মোরসেদ এবং নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান মো. এনামুল করিম পাভেলসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যাঁ পেসমে বাংলাদেশে পরিচ্ছন্ন জ্বালানি সম্প্রসারণে গৃহীত উদ্যোগের প্রশংসা করেন। তিনি টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে উন্নয়ন অংশীদারদের মধ্যে সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে, ইডকল-এর নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরসেদ দেশে নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন সম্প্রসারণে প্রতিষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বিশেষ করে রুফটপ সোলার খাতে বিনিয়োগ বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন।

উল্লেখ্য, ইডকল দীর্ঘদিন ধরে সোলার হোম সিস্টেম, মিনিগ্রিড এবং ইউটিলিটি-স্কেল সোলার প্রকল্পে অর্থায়নের মাধ্যমে দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com